home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না : নুর

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১৮:৫১

Facebook
Twitter

শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না : নুর

শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তা জানা নেই বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। শেখ হাসিনার নামে প্রচারিত বক্তব্যগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি নাকি বাস্তব, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরবে এটা হাস্যকর, বিভ্রান্তিকর মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। আমরা যদি সরকারি দল ও বিরোধী দিল একসাথে কাজ করি, রাজপথে সক্রিয় হই, আওয়াজ তুলি তাহলে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে।’

এ সময় তিনি জানান, যারা বাসে আগুন দিচ্ছে, ভাঙচুর করছে তাদের ধরিয়ে দিলে গণঅধিকার পরিষদ তাদের ২০ হাজার করে টাকা দেবে।

অহেতুক সরকারের বিরুদ্ধচারণ না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘সংসদে যেভাবে ইতিবাচক ভূমিকা রাখেন, আমরা আশা করব রাজপথেও এমন ভূমিকা পালন করবেন।’

নুর বলেন, ‘আমরা শুনছি তলে তলে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। এটা যদি সত্য হয়, তাহলে খাল কেটে কুমির আনা হবে।’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।