
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আমরা জুলাই সনদ মানি, প্রত্যেকটি দফা সম্মান করি। এটাকে নিয়ে শুধু শুধু বিরোধীদল বলছে, আমরা মানবো না।
রোববার (১২ এপ্রিল) বিকেলে তার বাসভবনে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পার্থ বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা হবে। সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ভোলা-বরিশাল সেতু আমাদের অধিকার। ভোলা-বরিশাল সেতু হলে ভোলা অনেক উন্নত হবে। এছাড়া ভোলায় মেডিকেল কলেজ হবে। সেটি ভোলা সদরেই হবে।
ওই অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ ভোলার বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মীসহ সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
নূর জাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।