শোলাকিয়া ইচ্ছাগঞ্জ গরুর বাজারে খাস আদায়ে অনিয়ম
নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২২, ১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শোলাকিয়া ইচ্ছাগঞ্জ গরুর বাজারে খাস আদায়ে অনিয়ম

এই খবরটি পড়া হয়েছে: 9 বার

কিশোরগঞ্জ পৌর এলাকার সবচেয়ে বড় গরুর হাট শোলাকিয়ার ইচ্ছাগঞ্জ গরুর বাজার। পুরো জেলা জুড়েই রয়েছে ঐতিহ্যবাহী এ বাজারের সুনাম। বিগত দুই বছর ধরে  ইজারা বিহীন খাস আদায়ে চলছে এ  হাট।

কিশোরগঞ্জ পৌরসভার মোট আয়ের বৃহৎ একটি অংশই আসে এ বাজার থেকে। তবে অনিয়মের কারণে খাস আদায় থেকে প্রকৃত কত টাকা আসে তা অদৃশ্যই থেকে যায়।

নিয়মবহির্ভূত খাস  আদায়ের রশিদ বহির মাধ্যমে ক্রেতা বিক্রেতার কাছ থেকে টাকা আদায়ের মহোৎসব চলছে এ বাজারে। রশিদে প্রয়োজনে আব্দুর রউফ নামে এক ব্যক্তির নামোল্লেখ আছে। যদিও পৌরসভার বিবিধ বহির মাধ্যমে ক্রেতা বিক্রেতার কাছ থেকে খাস আদায় করার নিয়ম রয়েছে।

সরজমিনে গিয়ে ইচ্ছাগঞ্জ গরুর হাটে পৌর কর্তৃপক্ষের কাউকেই পাওয়া যায়নি। অথচ খাস আদায়ের ক্ষেত্রে নিয়ম পৌরসভার লোক কর্তৃক খাসের টাকা আদায় করতে হবে। দেখা যায় হেলাল মিয়া,  হানিফ ও কামাল নামের ব্যাক্তিরা খাস আদায় করছেন। হেলাল মিয়া,  হানিফ ও কামালকে  কি প্রক্রিয়ায় খাস আদায় হয় এবং পৌর কর্তৃপক্ষ কি প্রক্রিয়ায় খাস আদায়ের টাকা নিয়ে যায় এমন প্রশ্ন করলে তারা বলেন, আমরাই খাস আদায় করি। পৌর কর্তৃপক্ষের লোকজন অনেক সময় আসেন আবার অনেক সময় আসেন না, তারা কেউ না আসলে আমরা টাকা পৌঁছে দিয়ে আসি।

নিয়মবহির্ভূত রশিদ বহির মাধ্যমে কিভাবে খাস আদায়ের টাকা আদায় হচ্ছে জানতে চাওয়া হলে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ পৌরসভার ইজারা স্বচ্ছতা ও জবাবদিহিতা করণ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের কাছে ইজারা ব্যবসায়ী মাহবুব আলম গত ১৫ জুন একটি লিখিত অভিযোগ করেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০