'সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল'
ডেস্ক রিপোর্ট
১৫ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

এই খবরটি পড়া হয়েছে: 43 বার

জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয় সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে নামবেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার বিকেলে জাতীয় সংসদ অধিবেশন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ পুরোটাই সংসদে পড়ে শোনানো হয়েছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, শেষ পঞ্জিকা দিবস উপলক্ষে বিরোধী দল আজকের (রোববার) মধ্যে এর সমাধান চেয়েছে। বিরোধী দল যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে, এই শপথের কী হবে; তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি যারা শপথ নেননি, তারা কবে শপথ নেবেন; সেটি জানতে চাওয়া হয়েছে। এছাড়া সংস্কার পরিষদের অধিবেশন কবে ডাকা হবে, গণভোটকে আদৌ মান্য করা হবে কি না—এসব প্রশ্নও তোলা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, সংস্কার পরিষদ গঠন বিষয়ে স্পিকার সুনির্দিষ্ট নোটিশ দিতে বলেছেন। আমরা নোটিশ দেব। সংসদের ভেতরে এটা আলোচনা করব। সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হব। আমরা বিশ্বাস করতে চাই সরকার দাবি মেনে নেবে।

এর আগে রোববার সংসদ অধিবেশন চলাকালে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না। রাষ্ট্রপতিও অধিবেশন ডাকতে পারেন না বলে তা করেননি। বিরোধীদলীয় নেতাকে সংবিধান সংস্কারের বিষয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার প্রস্তাব দেন তিনি।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০