গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

এই খবরটি পড়া হয়েছে: 16 বার

সুজানগরের চিনাখড়ায় গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুদ রাখা দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার সকাল থেকে চলমান অভিযানে উপজেলার চিনাখড়া বাজারের খান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সন্টু ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে এ তেল উদ্ধার করা হয়।

ভোক্তা অধিদপ্তরের আভিযানিক দল জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্তিতিতে দেশের জ্বালানি তেলের বাজারে সংকটের বার্তা ছড়িয়ে পড়ায় একটি অসাধু ব্যবসায়ী চক্র অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করছে এবং ক্রেতাদের জিম্মি করে বেশি দাম নিচ্ছে। এটি রোধে অভিযানের অংশ হিসেবে শনিবার সুজানগরের চিনাখড়া বাজারে অভিযান চালানো হয়। এসময় ওই বাজারের খান এন্টারপ্রাইজের সন্টু ইসলাম অভিযানের খবরে দোকান বন্ধ করে দেয়। পরে দোকান খুলতে দেরি করলে স্থানীয়রা জানান, দোকানের পেছনেই তার বাসা। পরে দোকানের পেছন দিয়ে আভিযানিক দল ভেতরে প্রবেশ করে গোয়ালঘরে মজুদ রাখা দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন জব্দ করে। যেটি তিনি সংকটকে কাজে লাগিয়ে ক্রেতাদের জিম্মি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছিলেন। পরে তেলগুলো সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রয় করা হয় এবং তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বাসসকে বলেন, এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ ছিলো। কিন্তু অভিযানের সময়ে ওই দোকানির আচরণ সন্দেহজনক হওয়ায় ভেতরে গিয়ে অবৈধভাবে মজুদকৃত তেল পাওয়া যায়।

তিনি আরো জানান, আতাইকুলা ও চিনাখড়াসহ এরকম চারটি বাজারে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। তারা অতিরিক্ত দামে পেট্রোল, ডিজেল ও অকটেনসহ জ্বালানি তেল বিক্রি করছিলো।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১২

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৩

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৪

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৫

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৬

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৭

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

মানবদরদী সমাজ গড়তে চান জামায়াত আমির

২০