_copy7.webp)
.webp&w=2048&q=75)
জামায়াত ঘোষিত লংমার্চের কারণে রাস্তাঘাট বন্ধ থাকায় জনভোগান্তি ও জ্বালানি সংকট আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন দাবি করেন, জামায়াত ঘোষিত লংমার্চে দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের তেমন আগ্রহ ও অংশগ্রহণ নেই। সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতির আশা করলেও জামায়াত নেতৃত্বাধীন ৯ দলীয় জোট তা নিশ্চিত করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংকট প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে সাধারণ মানুষ যথেষ্ট অবগত। মাত্র ছয় মাসের সরকারের ওপর ১৮ থেকে ২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা ‘মূর্খতার শামিল’ বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের ছয় দফা দাবির প্রতিও জনগণের আগ্রহ নেই দাবি করে রাশেদ খাঁন বলেন, লংমার্চের কারণে রাস্তাঘাট বন্ধ থাকায় এক লাখ লিটার তেল অপচয় হচ্ছে। এতে জনভোগান্তির পাশাপাশি জ্বালানি সংকটও আরও বাড়ছে।
তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করে। লংমার্চের কারণে এসব যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে।
রাশেদ খাঁনের অভিযোগ, সম্পূর্ণ দলীয় স্বার্থে এবং ‘মিথ্যাচার ও প্রতারণাকে পুঁজি করে’ জামায়াত জনগণের ওপর জোরপূর্বক ‘লংমার্চ’ নামের আন্দোলন চাপিয়ে দিয়েছে।
রাজনীতি নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।