home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিয়ে নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন জান্নাত জিম

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ২০:০১

Facebook
Twitter

বিয়ে নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন জান্নাত জিম

‘আমাকে জোর করে বিয়ে দিলে সংসার টিকবে না’ বলে দাবি করেছেন ছোটপর্দার জনপ্রিয় ও উদীয়মান অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এই শিক্ষার্থী শৈশবে নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে নাটক ও ওভিসিতে নিয়মিত কাজ করছেন। কালবেলাকে নিজের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তরুণ অভিনেত্রী।

বিয়ে প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জিম স্পষ্ট করেই জানিয়ে দেন, আপাতত সংসার গড়ার কোনো তাড়াহুড়ো নেই তার। তিনি বলেন, ‘বিয়েশাদি নিয়ে তো কোনো পরিকল্পনা নেই, আমি তো এখনো অনেক ছোট। তাই আপাতত বিয়ে করার কোনো ভাবনা নেই।’

আমাকে জোর করে বিয়ে দিলে সংসার টিকবে না: জান্নাত জিম

পারিবারিক কোনো চাপ আছে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি কালবেলাকে জানান, পরিবার থেকেও তাকে কোনো জোর করা হচ্ছে না। জিমের ভাষ্য, ‘আমি যদি মিডিয়ায় কাজ না করতাম, হয়তো বাবা-মার বাড়তি টেনশন থাকত। যেহেতু বিয়ে নিয়ে আমার নিজেরই কোনো পরিকল্পনা নেই, তাই বাবা-মায়েরও কোনো চাপ নেই। কারণ, জোর করে বিয়ে দিয়ে দিলেও যদি আমি মানসিকভাবে প্রস্তুত না থাকি, তবে সেই সংসার টিকবে না। তাই সবকিছু মিলিয়ে এখন বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই।’

শৈশবে ‘দেবী’ চলচ্চিত্রে জয়া আহসানের ছোটবেলার চরিত্রে অভিনয় করে নজর কাড়া জিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয়।

সম্প্রতি একটি ফ্যাশন ম্যাগাজিনের ডিজিটাল কাভারে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী জানান, এই মুহূর্তে তার পুরো মনোযোগ পড়াশোনা এবং অভিনয় ক্যারিয়ারকে ঘিরে। আরশ খানসহ সমসাময়িক অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে ‘একই ছাদের নিচে’, ‘বিষপাখি’, ‘পেট্রোল’ ও ‘রাজনের গল্প’র মতো অসংখ্য দর্শকনন্দিত নাটক উপহার দেওয়া জিম আগামীতে ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও নিয়মিত কাজ করতে চান।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।