এই খবরটি পড়া হয়েছে: 89 বার
পাকুন্দিয়ায় পুলিশের পিকআপ ভ্যানের সাথে কাঁঠাল বোঝাই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছে। জানা গেছে নিহত ব্যক্তির নাম ইমরুল ইসলাম (৩৬)। সে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের পুত্র। ইমরুল দুবাই থেকে দেশে ফিরে কাঁঠালের ব্যবসা করতো। এ মর্মান্তিক দুর্ঘটনাটি শনিবার (১১ জুন) দুপুরে সুখিয়া ইউনিয়নের সুখিয়া বাজার সংলগ্ন কোষাকান্দা মোড়ে ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জেলা পুলিশের একটি পিকআপ ভ্যান পাকুন্দিয়ায় আসছিল। কোষাকান্দা মোড়ে পুলিশের পিকআপ ভ্যান ও কাঠাঁল বোঝাই ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানের চালক ইমরুল ইসলাম গুরত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে ভর্তি করে। সেখানে অবস্থা অবনতি হল চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ইমরুলকে সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Comments
comments