হাওরে নিখোঁজ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২২, ১১:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাওরে নিখোঁজ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

এই খবরটি পড়া হয়েছে: 81 বার

হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়কের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের আলীরচরে হাওরের পানি থেকে মরদেহটি উদ্ধার হয়। গত মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় হাওর থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন। নিখোঁজ ছাত্রলীগ নেতার নাম হাবিবুল্লাহ হাবিব (২৮)। তিনি সদর উপজেলার মারিয়া ইউনিয়নের ইদ্রিস আলীর পুত্র।

জানা যায়, মঙ্গলবার সকালে হাবিব ও তার বন্ধুরা হাওরে ঘুরতে যান। সারাদিন মিঠামইনের অলওয়েদার সড়কসহ হাওরের বিভিন্ন স্থান ঘুরে ফেরার পথে ট্রলারের পাটাতনে একটি চেয়ারে বসে ছিলেন হাবিব। করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও হাওরে ট্রলারটি ঘোরানোর সময় ট্রলার থেকে পড়ে যান হাবিব। পরে স্থানীয় লোকজন ও বন্ধুরা মিলে চেষ্টা করেও তাকে খুঁজে পাননি। ঘটনার পর করিমগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।

করিমগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন ছাত্রলীগ নেতা হাবিবের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০