বাবার সাথে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২২, ৫:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবার সাথে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এই খবরটি পড়া হয়েছে: 8 বার

ঘটনাটি ৮ দিন আগের। ঈদের দিন সকালে বাবার সাথে কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে গোসল করতে গিয়ে প্রবল স্রোতে পানিতে তলিয়ে যায় রাফিদ হাসান মাহি (১৫) নামে এক মাদরাসা ছাত্র। নিখোঁজের ৮ দিন পর নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কলাতুলি এলাকা থেকে মাহির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

রাফিদ হাসান মাহি (১৫) ভৈরব সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ রোড এলাকার ব্যবসায়ী নূরুল আমিন মজুমদারের ছেলে। তিনি স্থানীয় রানীর বাজার এলাকার হাজী আলী আদর্শ ফোরকানিয়া মাদরাসার হিফজ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত রোববার (১০ জুলাই) সকালে রাফিদ হাসান মাহি তার বাবার সাথে মেঘনা নদীর ভৈরব বাজার লোহাঘাট এলাকায় গোসল করতে যায়। ঘাটের সিঁড়িতে গোসল করার সময় মাহি পানিতে তলিয়ে যায়। মাহির বাবা ঘাটের লোকজনদের নিয়ে ছেলেকে উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও মাহির সন্ধান পেতে ব্যর্থ হন। ঘটনার পর থেকে নিখোঁজ মাহির পরিবারের লোকজন তাকে উদ্ধার করতে নৌকা নিয়ে ভৈরবসহ পাশের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেঘনার বিভিন্ন পয়েন্টে অনুসন্ধান চালান। কিন্তু মাহির মরদেহের উদ্ধার করতে পারেননি তারা। অবশেষে আটদিন পর সোমবার সকালে মাহির মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইদুর রহমান মরদেহ উদ্ধারের ঘটনাটি বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০