হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ মিঠামইন পল্লী বিদ্যুৎ সুপারভাইজার
নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২২, ৯:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ মিঠামইন পল্লী বিদ্যুৎ সুপারভাইজার

এই খবরটি পড়া হয়েছে: 8 বার

কিশোরগঞ্জের মিঠামইনে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে পল্লী বিদ্যুৎ অফিসের সুপারভাইজার মো. হুসাইন (৩৫)। সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের দ্বিতীয় সেতুর কাছে জাল ‍দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ হুসাইন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের নুর মোহাম্মদের পুত্র। তিনি মিঠামইন পল্লী বিদ্যুৎ এর সুপারভাইজার পদে কর্মরত।

মিঠামইন নৌ-পুলিশের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে মিঠামইন নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল হুসাইনকে উদ্ধারের চেষ্টা করছেন।

জানা যায়, সোমবার বিকালে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার জন্য অলওয়েদার সড়কের অষ্টগ্রাম রোডে দ্বিতীয় সেতুর নিকটে যান হুসাইন। সেখানে জাল ফেলতে গিয়ে তিনি পানিতে পড়ে যান। পানির প্রবল স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০