নিকলীর হাওরে গোসল করতে গিয়ে পর্যটকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২২, ১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিকলীর হাওরে গোসল করতে গিয়ে পর্যটকের মৃত্যু

এই খবরটি পড়া হয়েছে: 10 বার

নিকলীর কুর্শা হাওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আকাশ (২৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ সময় পানিতে তলিয়ে যাওয়া আকাশের দুই বন্ধু তুহিন ও হাসিবকে জীবিত উদ্ধার করে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন। মৃত আকাশ মাদারীপুর জেলার কালকীনি উপজেলার দক্ষিন রাজদী এলাকার মো. রেজাউল করিমের পুত্র।

সূত্র জানায়, আকাশ ঢাকার বাড্ডা এলাকায় থেকে পড়াশোনা করতো বলে জানা গেছে, তুহিনের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর এবং হাসিবের বাড়ি পটুয়াখালী জেলায়। তারা তিনজন মিলে নিকলী হাওরে ঘুরতে আসে। সকালে তিনজন মিলে গোসল করতে গেলে পানির প্রবল স্রোতে তলিয়ে যায়। নিকলী ফায়ার সার্ভিসের লোকজন তুহিন ও হাসিবকে জীবিত উদ্ধার করতে পারলেও আকাশকে মৃত উদ্ধার করে। জীবিত দুজনকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রের্ফাড করা হয়।

নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০