ভৈরবে হাসপাতাল ও ফার্মেসিতে ভোক্তা অধিকারের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২২, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভৈরবে হাসপাতাল ও ফার্মেসিতে ভোক্তা অধিকারের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

এই খবরটি পড়া হয়েছে: 7 বার

কিশোরগঞ্জের ভৈরবে হাসপাতাল ও ফার্মেসিতে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কিশোরগঞ্জ অভিযান পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার (২৩ জুলাই) ভৈরব উপজেলার কমলাপুর ঈদগাহ রোডে তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর কিশোরগঞ্জ সূত্রে জানা যায়, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আসা রোগী বা সেবা গ্রহণকারীরা সঠিক সেবা পাচ্ছে কিনা তা তদারকি করতে এ অভিযান। ফার্মেসিগুলোকেও তদারকির আওতায় আনা হয়। এ সময় ট্রমা মেডিসিন কর্নারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অগ্নি নির্বাপক যন্ত্র রাখার কারণে ১০ হাজার টাকা, সাঈদ-ইউসুফ মেমোরিয়াল হসপিটালে রোগ নির্ণয় পরীক্ষা করার ফি বাড়িয়ে নেওয়ায় ২০ হাজার, আল মাহিন ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে ১০ হাজার টাকা, পদ্মা জেনারেল হসপিটালে বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষার মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও ইনসুলিন পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা পুলিশের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক এ অভিযানের নেতৃত্ব দেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০