মসজিদের সাউন্ড সিস্টেম চুরি, ছয় ঘন্টার মধ্যে চোর আটক
নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট ২০২২, ১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মসজিদের সাউন্ড সিস্টেম চুরি, ছয় ঘন্টার মধ্যে চোর আটক

এই খবরটি পড়া হয়েছে: 8 বার

কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের সাউন্ড সিস্টেম চুরির অভিযোগে নাজমুল (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ আগস্ট) এ ঘটনায় আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। নাজমুল কটিয়াদি উপজেলার করগাঁও গ্রামের দ্বীন ইসলামের পুত্র। তার বিরুদ্ধে ঢাকা মহানগর সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জানা যায়, হোসেনপুর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শনিবার (৩০ জুলাই) সকাল ৭ টার দিকে ওই যন্ত্রাংশ চুরির ঘটনাটি ঘটে। পরে মসজিদের খাদেম ইদ্রিস মিয়া সাউন্ড সিস্টেম দেখতে না পেয়ে মসজিদ কতর্ৃপক্ষকে জানালে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কাহার রতন মৌলভী পাশের আর টু আর ইন্টারন্যাশনাল নামের মোবাইল দোকানের সিসিটিভি ফুটেজ চেক করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল ৬:৫৮ মিনিটে চোর তার ব্যাটারিচালিত রিক্সা মসজিদ গেইটের সামনে রেখে মসজিদে প্রবেশ করে। মসজিদের ভিতরে ঢুকে মুয়াজ্জিনের কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। সবমিলিয়ে ৩৪ মিনিট মসজিদের ভিতরে অবস্থান করে লুঙ্গি দিয়ে সাউন্ড সিস্টেম পেছিয়ে সকাল ৭:৩২ মিনিটে তার রিক্সায় তুলে পালিয়ে যায়। রবিবার (৩১ জুলাই) হোসেনপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযানে নেমে ৬ ঘন্টার মধ্যে চোরকে সনাক্ত করে কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির বিষয়টি স্বীকার করে এবং আসামীর তথ্য অনুযায়ী কিশোরগঞ্জ সদরের তারাপাশা (বয়লা) তার ভাড়া বাসা থেকে মসজিদের চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

হোসেনপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান টিটু জানান, হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদের একটি সাউন্ড সিস্টেম চুরির অভিযোগ দেওয়া হয়। পরে আমরা সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান পরিচালনা করে নাজমুলকে আটক করি এবং তার কাছ থেকে সাউন্ড সিস্টেম উদ্ধার করা হয়।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০