পাকুন্দিয়ায় নাসির হত্যার ঘটনায় দুইজন আটক
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট ২০২২, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকুন্দিয়ায় নাসির হত্যার ঘটনায় দুইজন আটক

এই খবরটি পড়া হয়েছে: 4 বার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নাসির উদ্দিন (৩৮) কে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) রাতে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্য মান্দারকান্দি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মধ্যমান্দারকান্দি গ্রামের মৃত উসমানের ছেলে আলী আকবর সবুজ (৪০) ও আলী আকবরের ছেলে উঠন (২২)।

তবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত স্বপন মিয়া এখনও গ্রেফতার হয়নি। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, অভিযুক্ত দুইজনকে বুধবার (৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টে প্রেরণ করা হয়েছে।এছাড়াও হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

মঙ্গলবার (২ আগস্ট) রাতেই নিহতের ছোট ভাই মো. সোলাইমান বাদী হয়ে পাকুন্দিয়া থানায় পাঁচ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন-একই গ্রামের মৃত আবদুল বাতেনের পুত্র স্বপন মিয়া (৩৮), মৃত আফতর উদ্দিনের ছেলে মুক্তার উদ্দিন (৪৮), মৃত উছমানের ছেলে আলী হোসেন সবুজ (৪০) আলী আকবর মঙ্গল (৪৫) এবং আলী আকবরের ছেলে উঠন (২২)।

পুলিশ সূত্র জানায়, নাসির উদ্দিন ও তার চাচাত ভাই একই গ্রামের আব্দুল বাতেনের ছেলে স্বপন মিয়ার (৩৮) মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জমিতে কলা গাছের ছড়ি কাটা নিয়ে নাসির ও স্বপন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে চাচাতো ভাই স্বপন তার হাতে থাকা দা দিয়ে নাসিরের গলায় কুপিয়ে জখম করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০