নিকলীতে বউ শাশুড়ির ঝগড়া, স্বামীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট ২০২২, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিকলীতে বউ শাশুড়ির ঝগড়া, স্বামীর আত্মহত্যা

এই খবরটি পড়া হয়েছে: 9 বার

মরচান বেগম (৬০) ও পুত্রবধূ দেলোয়ারা বেগমের ঝগড়ার কারণে সংসারে অশান্তি লেগেই থাকতো। পুত্রবধূ দেলোয়ারা বেগম পরিবারের অন্যান্য সদস্যদের থেকে স্বামী ছেনু মিয়ার সম্পর্ক ছিন্ন করতে ঝগড়া ও কলহ লাগিয়ে রাখতো বলে এলাকাবাসী জানায়। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরাও বারবার দেনদরবার করে এ কলহ শেষ করতে পারছিলেন না। ছেনু মিয়া সংসারের মধ্যে ঝগড়া, কলহ ও অশান্তি সইতে না পেরে শনিবার (০৬ আগস্ট) সকালে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামে।

জানা যায়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার বউ শাশুড়ির ঝগড়া মেটাতে দেন দরবার করেন। তাতেও বউ শাশুড়ির ঝগড়া মিটচ্ছিল না। সর্বশেষ মায়ের কাছ থেকে ছেলেকে বিচ্ছিন্ন করতে স্ত্রী দেলোয়ারা বেগম স্বামী ছেনু মিয়াকে পৈত্রিক বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যেতে চাপ দেন। এতে স্বামী ছেনু মিয়া রাজি হয়নি। এ নিয়ে ছেনু মিয়ার মা মরচান বেগম ও স্ত্রী দেলোয়ারা বেগমের মধ্যে ঝগড়াঝাটি চরম রূপ নেয়। এরই সূত্র ধরে শনিবার (০৬ আগস্ট) সকালে আবারও স্বামী ছেনু মিয়া স্ত্রী দেলোয়ারা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী দেলোয়ারা বেগম স্বামীকে বলেন, তুমি বাড়ি বিক্রি করতে না পারলে ফাঁস নিয়ে মরতে পারো না?

এ কথা বলে দেলোয়ারা বেগম গৃহস্থলীর কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর দেলোয়ারা বেগম বসতঘরের দরজা লাগানো দেখতে পান। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা এসে দরজা খুলে ছেনু মিয়াকে ঘরের বরগার সঙ্গে ফাঁস নিয়ে ঝুলে থাকতে দেখতে পায়।

নিকলী থানার ওসি (তদন্ত) মোঃ আখতারুজ্জামান খান  জানান,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০