সিরিজ বোমা হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২২, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরিজ বোমা হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এই খবরটি পড়া হয়েছে: 8 বার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) কর্তৃক ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী যুবলীগ ও সদর আওয়ামী যুবলীগ।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে জেলা আওয়ামী যুবলীগ ও সদর আওয়ামী যুবলীগের ব্যানারে ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গনে এ প্রতিবাদ সমাবেশ হয়। সদর উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি  মনিন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা বাছির উদ্দিন রিপন।

সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সদস্য কৃষিবিদ মোকাম্মেল হোসেন রুবেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনসুর আলী, সদর উপজেলা যুবলীগের সভাপতি জসীম উদ্দিন, মাহমুদুর রহমান শরমিন, আবু তালেব আকন্দ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, নূর খান রিমন, শাহজাহান কবির হিমেল, সাধারণ সম্পাদক আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে শিবলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা কাজী আবেদীন সোলায়মান, সারোয়ার জাহান রিজন, মেহেদী হাসান তুষার প্রমুখ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন জেলা যুবলীগ নেতা মোল্লা খাইরুল নোমানী ও মাহফুজুল হক।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামাত জোটের প্রত্যক্ষ মদদে দেশের ৬৩ জেলায়  একযোগে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি ও জেএমবি সংগঠন। এ ঘটনায় দুইজন নিহত ও ১০৪ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত ১৫৯টি মামলার প্রতিবেদন আদালতে জমা দিয়েছে তদন্ত কর্মকর্তা। কিন্তু ঘটনার ১৭ বছর পূর্ণ হলেও অপরাধীদের বিচার নিশ্চিত হয়নি।

সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, তারেক রহমান জজঙ্গিদের মদদদাতা। তিনি রাজনীতি আর করবেন না বলে মুচলেকা দিয়েছিলেন। তারেক রহমান বলে তিনি নাকি দেশকে ভালবাসেন। উনার মা বেগম খালেদা জিয়া অসুস্থ কিন্তু উনি দেশে আসেন না। যে ব্যক্তি তার অসুস্থ মাকে দেখতে আসে না সে আবার দেশকে কিভাবে ভালবাসে?

তিনি বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস আওয়ামী লীগ সহ্য করবে না। এমন করলে আওয়ামী লীগ দাঁতভাঙা জবাব দিবে।

সমাবেশ শেষে নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলিত হয়।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা বাছির উদ্দিন রিপন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০