হাসপাতালে মোবাইল হারানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২২, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসপাতালে মোবাইল হারানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

এই খবরটি পড়া হয়েছে: 8 বার

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে পরিচ্ছন্নকর্মী ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (০৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৭ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যরা ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকালে হাসপাতালে কর্মরত পরিচ্ছন্ন কর্মীর একটি মোবাইল ফোন হারানো যায়। তিনি হাসপাতালের মূল ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্যকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। খবর পেয়ে হরিজন সম্প্রদায়ের লোকজন হাসপাতালে ছুটে এসে আনসার সদস্যদের ক্যাম্পে হামলা চালায়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষ চলে আধঘন্টাব্যাপী। অস্রাগারের নিরাপত্তার স্বার্থে আট রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আনসার সদস্যরা।

হাসপাতালের পরিচালক চিকিৎসক মোঃ হাবিবুর রহমান বলেন, মোবাইল ফোন হারানো নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ বিষয়ে আনসার ও হরিজন সম্প্রদায়ের সদস্যদের নিয়ে আলোচনা করা হবে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আনসার সদস্যরা ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০