কিশোরগঞ্জে পাইপগানসহ একাধিক মামলার আসামি আটক
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২২, ১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে পাইপগানসহ একাধিক মামলার আসামি আটক

এই খবরটি পড়া হয়েছে: 8 বার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পাইপগানসহ শাহ মোঃ আঃ কাদির দুলাল (৬৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। শনিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার জোয়ারিয়া শিবনাথ শাহের বাজার এলাকা থেকে তাঁকে আটক করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। তাঁর বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

আটক শাহ মোঃ আঃ কাদির দুলাল কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাই গ্রামের মৃত হাজী কালাচান শাহের ছেলে। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, গোপন সূত্রে সংবাদ পাওয়া যায় জেলার কটিয়াদী উপজেলার জোয়ারিয়া শিবনাথ শাহের বাজার এলাকায় একজন লোক দেশীয় অস্ত্রসস্ত্রসহ অবস্থান করছে। এ সংবাদ পেয়ে আমরা গোয়েন্দা নজরদারি চালাই। তথ্যের সত্যতা নিশ্চিত করে শনিবার সকাল ৮টায় শাহের বাজারের শাহ মোঃ আঃ কাদির দুলাল নামে একটি ওয়ার্কশপ দোকানে অভিযান পরিচালনা করি। পরে স্টোর রুমের ভিতর হতে ১টি পাইপগান, ১টি রামদা ও ১টি সুইচগিয়ার চাকু উদ্ধার ও জব্দ করে দোকানের মালিক শাহ মোঃ আঃ কাদির দুলালকে আটক করি।

ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অস্ত্রধারী দুলাল এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অস্ত্র মজুদ করে রেখেছিল বলে স্বীকার করে। অস্ত্রধারীর বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটক দুলালের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০