করিমগঞ্জে কৃষক লীগের সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২২, ৮:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

করিমগঞ্জে কৃষক লীগের সম্মেলন

এই খবরটি পড়া হয়েছে: 10 বার

করিমগঞ্জের বারঘড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে গাবতলী বাজারে এ সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ আবু তাহের।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ। বারঘড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ গোলাপ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান আলোচক ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্ছু।

বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, জেলা কৃষক লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন ছফি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, উপজেলা কৃষক লীগের সহসভাপতি মোঃ শাহাবউদ্দিন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ।

বক্তব্য দেন, উপজেলা কৃষক লীগের ত্রীড়া সম্পাদক মুজিবুর রহমান, দেহুন্দা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক আবুল কাশেম মাস্টার, যুবলীগ নেতা মোঃ মোজাহিদ, ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান জয় প্রমুখ।

বক্তারা বলেন, করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব এখন বিপর্যস্ত। উন্নত দেশগুলোতেও দুর্ভিক্ষের পদধ্বনি শুনা যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশ এখনো বেশ ভালো আছে। শেখ হাসিনা মানেই মুক্তিযদ্ধের চেতনায় দেশ ও জাতীর উন্নয়ন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তাহলেই দেশকে সুখী সম্মৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

পরে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে মোঃ গোলাপ মিয়াকে সভাপতি ও মোঃ মাহতাব উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০