নিকলীতে নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০২২, ১:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিকলীতে নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন

এই খবরটি পড়া হয়েছে: 9 বার

চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল এবং কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকালে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সজীব ঘোষ, আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক সোহাগ মিয়া, মেডিকেল অফিসার চিকিৎসক দিলশাদ হাসান রায়হান, নার্সিং সুপারভাইজার চারুবালা দাস, এইচ আই ইনচার্জ মোঃ আব্দুর রহিম, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল বাতেন চৌধুরী, এমটি (ইপিআই) মোঃ নুরুদ্দিন প্রমুখ।

নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ তাঁর বক্তব্যে বলেন, “সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকরা প্রতিদিন অসংখ্য রোগীর সেবা দিয়ে যাচ্ছেন। তা সত্বেও সেবা গ্রহণকারী রোগীদের এবং তাদের স্বজনদের এমন উগ্র আচরণ অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। এসব ঘটনার সুষ্ঠু বিচার অত্যাবশ্যক। একই সাথে নিরাপদ কর্ম পরিবেশ সকলেরই কাম্য।”

উল্লেখ্য যে, জেলার ১৩ উপজেলায় একযোগে চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল এবং কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এর আগে শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসার জন্য এক বয়স্ক নারীকে নিয়ে জরুরি বিভাগে আসেন স্বজনরা। তবে সেখানে পৌঁছার আগেই মারা যান তিনি। কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে দেখে মৃত ঘোষণা করেন এবং জানান তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তখন রোগীর স্বজনরা ওই চিকিৎসকের ওপর চড়াও হন। একপর্যায়ে তাকে চড়-থাপ্পড় মেরে চলে যান।

এ ঘটনায় শনিবার (০৩ ডিসেম্বর) রাতে হামলার শিকার চিকিৎসক দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বলেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০