নিকলীতে শুল্কবিহীন ভারতীয় পণ্যসহ এক ব্যক্তি আটক
নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর ২০২২, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিকলীতে শুল্কবিহীন ভারতীয় পণ্যসহ এক ব্যক্তি আটক

এই খবরটি পড়া হয়েছে: 9 বার

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, বুটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সিংপুর নদীতে অভিযান পরিচালনা করে সিংপুর বাজারের দক্ষিনে জাহান ঘাটি থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত শুল্কবিহীন ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য ৫ লাখ ১৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আটককৃত সাবানুর (৪৭) সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার ভাটি তাহেরপুর গ্রামের সেকান্দার আলীর ছেলে।

জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তথ্যের সত্যতা নিশ্চিত করার পর সিংপুর নদীতে অভিযান পরিচালনা করে সিংপুর বাজারের দক্ষিনে জাহান ঘাটি থেকে সাবানুরকে আটক করা হয়। এ সময় সাবানুরের হেফাজতে থাকা ২৪৯ পিস শুল্কবিহীন ভারতীয় শাড়ি, ৪০ পিস লেহেঙ্গা, ১৮৮ জোড়া খেলার বুট উদ্ধার করে জব্দ করা হয়। পরে জব্দকৃত শুল্কবিহীন ভারতীয় পণ্যসহ সাবানুরকে নিকলী থানায় নিয়ে আসে পুলিশ। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য ৫ লাখ ১৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনসুর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবানুরকে শুল্কবিহীন ভারতীয় পণ্যসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০