কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৪ কোটি ১৮ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারি ২০২৩, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৪ কোটি ১৮ লাখ টাকা

এই খবরটি পড়া হয়েছে: 7 বার

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৮টি দানবাক্স (সিন্দুক) থেকে তিন মাস ছয় দিন পর এবার রেকর্ড ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা পাওয়া গেছে। শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে গণনা শেষে এ টাকার হিসাব পাওয়া যায়। বিপুল পরিমাণ দানের এ টাকা ছাড়াও দান হিসেবে বৈদেশিক মুদ্রা ও বেশকিছু স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সর্বশেষ ২০২২ সালের ১ অক্টোবর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন ৩ মাস ১ দিনে ওই দানবাক্সগুলোতে জমা পড়েছিল ১৫ বস্তা টাকা। দিনভর গণনা শেষে ১৫ বস্তায় পাওয়া যায় ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা। এ ছাড়া আরও জমা পড়েছিল বৈদেশিক মুদ্রা, সোনা ও রুপা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে দান সিন্দুকগুলো খোলা হয়। দান সিন্দুক থেকে টাকা খুলে প্রথমে বস্তায় ভরা হয়। এরপর শুরু হয় গণনা। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে টাকা গণনা হয়। এই কাজে মাদ্রাসার ১১২ জন ছাত্র, ব্যাংকের ৫০ জন স্টাফ, মসজিদ কমিটির ৩৪ জন ও আইনশৃঙ্খলা বাহিনীর ১০ জন সদস্য অংশ নিয়েছেন।

প্রতিদিনই অসংখ্য মানুষ মসজিদটির দানসিন্দুকগুলোতে নগদ টাকা-পয়সা ছাড়াও স্বর্ণালঙ্কার, গবাদিপশু, হাঁস-মুরগিসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন। কথিত আছে, খাস নিয়তে এ মসজিদে দান করলে মনোবাঞ্চা পূর্ণ হয়। সে জন্য দূর-দূরান্ত থেকেও অসংখ্য মানুষ এখানে এসে দান করে থাকেন।

টাকা গণনা কার্যক্রমের তত্ত্বাবধানে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরী জানান, পাগলা মসজিদের দান সিন্দুক খুলে এবার রেকর্ড ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা পাওয়া গেছে। টাকাগুলো রূপালী ব্যাংকে জমা করা হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ান ডলার, সিংগাপুরী ডলার, সৌদি রিয়াল, মালোয়েশিয়ান রিংগিট ভালো পরিমাণের স্বর্ণালঙ্কার পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে।

মসজিদ কমিটি সূত্রে জানা যায়, জেলা শহরের নরসুন্দা নদীর তীরে এ মসজিদটির অবস্থান। দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মসজিদটিকে পাগলা মসজিদ ইসলামি কমপ্লেক্স নামকরণ করা হয়েছে। প্রাপ্ত দানের টাকা থেকে পাগলা মসজিদের এবং এই মসজিদ কমপ্লেক্সের অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থানের ব্যয় নির্বাহ করাসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সহায়তা করা হয়। পাশাপাশি গরিব ছাত্রদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন সামাজিক কাজেও টাকা প্রদান করা হয়।

কথিত আছে প্রায় ৫০০ বছর আগে বাংলার ১২ ভুঁইয়া বা প্রতাপশালী ১২ জন জমিদারের অন্যতম ঈশা খাঁর আমলে ‘দেওয়ান জিলকদর খান ওরফে জিল কদর পাগলা’ নামে একজন ব্যক্তি নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তী সময়ে ওই স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। জিল কদর পাগলার নামানুসারেই মসজিদটি ‘পাগলা মসজিদ’ নামে পরিচিতি পায়।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, পাগলা মসজিদ কিশোরগঞ্জের মানুষের আবেগের জায়গা। অনেক মানুষই তাদের বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য এখানে দান করে থাকেন সওয়াব লাভের উদ্দেশ্যে। ৬ তলা বিশিষ্ট পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নির্মাণে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ১২টি টেন্ডার আমরা পেয়েছি। আমরা পরামর্শকের নিকট তা পাঠিয়েছি। তারা যেটিকে সিলেক্ট করে দিবেন সেটি নিয়ে আমরা অগ্রসর হব। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। এই টাকা এখনো হয়নি তবে প্রাথমিক কাজ শুরু করার মতো টাকা রয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০