করিমগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি ২০২৩, ৯:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

করিমগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

এই খবরটি পড়া হয়েছে: 10 বার

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এবং করিমগঞ্জ থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় করিমগঞ্জ থানা প্রাঙ্গণে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। এতে বক্তব্য দেন, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ আ.ন.ম. নৌশাদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হান্নান মোল্লা প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন।

প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ তাঁর বক্তব্যে বলেন, অপরাধী যেই হোক না কেন‌ কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। কিশোর গ্যাং যেনো তৈরি না হয় তা নিয়ে আমরা কাজ করছি। ওদের জেলে দেয়া সমাধান নয়। আমরা সবাই সচেতন হলেই কিশোর গ্যাংয়ের সমস্যার সমাধান হবে। আমরা চাই না কোন মায়ের নিষ্পাপ সন্তান কিশোর অপরাধে জড়িত হোক।আমরা অপরাধ মুক্ত সমাজ চাই। আমরা জনগনের পুলিশ হতে চাই। আপনারা সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন মনগড়া তথ্য দেবেন না। আপনাদের যে কোন জরুরী প্রয়োজনে, পুলিশের সহায়তা নিন। সাবধানে ও নিরাপদে  থাকুন।

পরে প্রধান অতিথি মোহাম্মদ রাসেল শেখ উপজেলার সকল সমস্যা পুলিশ বাহিনী, জন প্রতিনিধি ও এলাকাবাসীদের নিয়ে সমাধান করে, সন্ত্রাস, মাদক, ইভটিজিং, নাশকতা ও বাল্য বিবাহ মুক্ত একটি স্মার্ট করিমগঞ্জ গড়ার অঙ্গিকার করেন।

উল্লেখ্য যে, ‘ওপেন হাউজ ডে’তে স্থানীয়দের পাশাপাশি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের ২০ জন বিদেশি শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০