করিমগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ৪ চোরাকারবারি আটক
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২৩, ৩:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

করিমগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ৪ চোরাকারবারি আটক

এই খবরটি পড়া হয়েছে: 10 বার

কিশোরগঞ্জের করিমগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ৪ চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি জানান। এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার বালিখোলা বাজার ঘাট সংলগ্ন মো. কুতুব উদ্দিনের দোকানঘর থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার এবং তাদেরকে আটক করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের দুইটি আভিযানিক দলের সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ জেলার সদর উপজেলার কান্দাপাড়া নারায়নতলা গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে মাসুক মিয়া (২৪), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার খাকশ্রী গ্রামের সুবেদ আলীর ছেলে মোঃ কুতুব উদ্দিন (৪০), সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মামুদনগর গ্রামের মোঃ মকসুদ আলীর ছেলে মো: আক্তার হোসেন (৩২) ও মো: সুরুজ আলী ছেলে আবু সিদ্দিক (৩২)। আটককৃতদের মধ্যে মো. কুতুব উদ্দিন করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য।

 

সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার মাহমুদ খান জানান, মাসুক মিয়া, মো. কুতুব উদ্দিন, মো. আক্তার হোসেন এবং আবু সিদ্দিক চারজনেই একটি চোরাকারবারি চক্রের সদস্য। চক্রটি সুনামগঞ্জ সীমান্তপথে ভারত থেকে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, তৈল, ফেসওয়াস ও ঔষধসহ বিভিন্ন পণ্য আমদানি করে এবং নিরাপদ হিসেবে কিশোরগঞ্জের নৌরুট ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় পাঠায়।

মেজর শাহরিয়ার মাহমুদ খান জানান, অভিযানে শুল্ক কর ফাঁকি দিয়ে আমদানি করা এক কোটি পাঁচ লাখ ৬৪ হাজার ৬৮০ টাকা মূল্যের ভারতীয় ২৯৬৮ পিস শাড়ি, ৩৯৯ পিস লেহেঙ্গা, বিপুল পরিমাণ ডাবুর আমলা হেয়ার অয়েল, হিমালয়া ফেসওয়াস ও বোরোলিন এন্টিসেপ্টিক ক্রীম উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় এসব চোরাকারবারের সাথে জড়িত চারজনকে আটক করা হয়। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হচ্ছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০