করিমগঞ্জে ৫২ লিটার চোলাই মদসহ ৪ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৩, ৪:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

করিমগঞ্জে ৫২ লিটার চোলাই মদসহ ৪ মাদক কারবারি আটক

এই খবরটি পড়া হয়েছে: 9 বার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৫২ লিটার চোলাই মদসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) রাতে করিমগঞ্জ বাজারের পশ্চিম পাশে মোঃ মামুন উদ্দিনের চাউলের দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন করিমগঞ্জ উপজেলার ঝাউতলা গ্রামের মোঃ সিদ্দিক মিয়ার ছেলে মোঃ আওলাদ মিয়া(৫০) করিমগঞ্জ উপজেলার খুদির জংগল গ্রামের মৃত আঃ ছালেক মিয়ার ছেলে মোঃ আল আমিন (৩৬) করিমগঞ্জ উপজেলার ইসলামপাড়া গ্রামের মোঃ লিলু মিয়ার ছেলে মোঃ সবুজ মিয়া (২১), করিমগঞ্জ উপজেলার ইসলামপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে মোঃ রিয়াজ(২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন মাদক কারবারি করিমগঞ্জ বাজারে দেশীয় চোলাই মদ ক্রয় বিক্রয় করবে। তথ্যের সত্যতা নিশ্চিত করে পুলিশ অভিযান পরিচালনা করে ৪ মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫২ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশীয় চোলাই মদ ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০