করিমগঞ্জ ইউএনও অফিসের নাজির মিন্টু’র দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
২ মে ২০২৩, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

করিমগঞ্জ ইউএনও অফিসের নাজির মিন্টু’র দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এই খবরটি পড়া হয়েছে: 10 বার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির আতাউর রহমান খান মিন্টু’র বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ এপ্রিল) সকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আতাউর রহমান খান মিন্টু’র নিজ গ্রাম জেলার তাড়াইল উপজেলার পূর্ব দড়িজাহাঙ্গীরপুরের বাসিন্দা ব্যবসায়ী মো. মুহিত উদ্দিন খান এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মো. মুহিত উদ্দিন খান অভিযোগ করেন, আতাউর রহমান খান মিন্টু একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান হলেও চাকুরিজীবনে দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। ২০০৬-২০০৭ সালে জেলার ইটনায় উপজেলা ভূমি অফিসে কর্মরত থাকাকালে তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল টাকা কামিয়েছেন। তার এসব ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে পত্র-পত্রিকায় তখন সংবাদ প্রকাশিত হয়েছে। পরে তাড়াইল ভূমি অফিসে কর্মরত থাকাকালেও আতাউর রহমান খান মিন্টু ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেছেন। করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নাজির হিসেবে দায়িত্বে থেকে তিনি বর্তমানে ঘুষ-দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন। এসব ঘুষ-দুর্নীতির টাকায় তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অংশীদার হওয়াসহ একাধিক জায়গাজমি ক্রয় ও বাড়ি নির্মাণ করছেন। এরমধ্যে ২০২১ সালের ৩০ নভেম্বর আতাউর রহমান খান মিন্টু তাড়াইল উপজেলার দশদ্রোন ও পংপাচিহা মৌজায় প্রায় ৯৪ শতাংশ জমি ক্রয় করেছেন। এই জমি ক্রয়েও তিনি জালিয়াতির আশ্রয় নিয়েছেন। জমিদাতারা বংশগত কেউ না হলেও সরকারি রাজস্ব ফাঁকি দিতে নামমাত্র মূল্য ১১ লাখ তিন হাজার টাকায় দানপত্র দলিল করেছেন। অথচ বাজারমূল্যে এই জমির দাম অন্তত ৫০ লাখ টাকা। দুর্নীতির টাকায় আতাউর রহমান খান মিন্টু কিশোরগঞ্জ জেলা শহরের পাগলা মসজিদ ও গাইটাল এলাকায় দুটি জায়গা কিনেছেন। বাড়িতে ড্রেজার দিয়ে ১০ লাখ টাকার বালু ভরাট করেছেন। অন্তত ১০ লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করছেন। এছাড়া স্থানীয় আসাদুজ্জামান খানের কাছ থেকে ১০ লাখ টাকায় ভূমি বন্ধক রেখেছেন। আত্মীয়স্বজন ও অন্যদের জাগয়াজমি জোর করে দখল করে রেখেছেন। তার নামে সরকারি সেচ মোটর রয়েছে। সেচ মোটরটি সরকারি ভর্তুকির মাধ্যমে দেওয়া হলেও কৃষকদের কাছ থেকে কাটা প্রতি ৫-৬শ’ টাকা আদায় করছেন। আতাউর রহমান খান মিন্টু’র এসব দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে অভিযোগ করা হলে বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মো. মুহিত উদ্দিন খান অভিযোগ করেন, আতাউর রহমান খান মিন্টু’র দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অভিযোগ করায় তাকে প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া অভিযুক্তকে স্বপদে রেখেই জেলা প্রশাসনের তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আতাউর রহমান খান মিন্টু’র দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করতে অভিযুক্ত আতাউর রহমান খান মিন্টুকে মোবাইল ফোনে কল দিলে তিনি বলেন, মুহিত আমার আপন চাচাতো ভাইয়ের ছেলে। তাদের সাথে আমাদের পারিবারিক বিরোধ রয়েছে। একটি বাটোয়ারা মামলাও রয়েছে। ওই বিরোধ থেকেই মিথ্যা অভিযোগ এনে মুহিত সংবাদ সম্মেলন করেছে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার বিরুদ্ধে আমি মানহানি মামলা করব এবং আইনগত ব্যবস্থা নিব।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু বলেন, এখন পর্যন্ত নাজির মিন্টুর বিরুদ্ধে কেউ লিখিত ও মৌখিক অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, অভিযোগের তদন্ত চলছে। তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০