নির্মাণ শ্রমিকের ছদ্মবেশ নিয়ে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৩, ৩:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্মাণ শ্রমিকের ছদ্মবেশ নিয়ে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার

এই খবরটি পড়া হয়েছে: 4 বার

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ট্রাক্টর ভাড়ার পাওনা টাকাকে কেন্দ্র করে আ: রাজ্জাক (৬৫) নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নির্মাণ শ্রমিকের ছদ্মবেশ নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর (৪০) কুলিয়ারচর উপজেলার হাজারীনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে কুলিয়ারচর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোহাম্মদ আল আমিন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১০ই সেপ্টেম্বর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মানিক মিয়ার কা‌ছে ট্রাক্ট‌র দিয়ে জ‌মি‌তে হালচাষ দেয়া বাবদ আ. রাজ্জা‌কের টাকা পাওনা ছি‌ল। রোববার রাত ৯টার দিকে মা‌নিক মিয়ার বা‌ড়ি‌তে পাওনা টাকা আন‌তে যান আ. রাজ্জাক। টাকা দেয়া নি‌য়ে তর্কাতর্কির একপর্যায়ে মানিক ও তার লোকজন পিটিয়ে গুরুতর আহত করে রাজ্জাককে। স্থানীয় লোকজন আহত অবস্থায় নরসিংদী জেলার বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোহাম্মদ আল আমিন হোসাইন জানান, এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর নিহত রাজ্জাকের ছেলে মো: শিপন মিয়া বাদী হয়ে কুলিয়ারচর থানায় ১১ জনের নামোল্লেখ ও অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এজহারনামীয় ৪ নং আসামি মোঃ মোক্তার মিয়া, ১০ নং আসামি মনির মিয়া ও ১১ নং আসামি মিজান মিয়া বিজ্ঞ হাইকোর্ট থেকে জামিন নিলেও অন্য আসামিরা পলাতক ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নং এজহারনামীয় আসামি আলমগীরকে গ্রেপ্তার করতে নারায়ণঞ্জ, ঢাকা, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কুলিয়ারচর থানা পুলিশ। পরে বুধবার (০৪ অক্টোবর) দুপুরে নির্মাণ শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে তাকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০