কিশোরগঞ্জে জেলা বিএনপির নেতা ভিপি সোহেল কারাগারে
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে জেলা বিএনপির নেতা ভিপি সোহেল কারাগারে

এই খবরটি পড়া হয়েছে: 9 বার

কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল ওরফে ভিপি সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা শহরের গাইটাল বারো আওলিয়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৩ সালের পুলিশ এসল্ট ও বিষ্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে খালেদ সাইফুল্লাহ সোহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলকে গ্রেপ্তারের পর জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সংগঠনটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিন্দা জানিয়েছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাফিউল ইসলাম নওসাদ বলেন, ৭ জানুয়ারি সরকার একটি তামাশার ও ভাগাভাগি নির্বাচনের আয়োজন করেছিল যেই নির্বাচনে জনগণের কোন আগ্রহ ছিলনা। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ও গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বিএনপিসহ সমমনা দলগুলো অহিংস আন্দোলনের ডাক দেয় এই আন্দোলনের প্রিয় মুখ খালেদ সাইফুল্লাহ সোহেল ভাইকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, এখন কি কারণে তাকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তারের কোনো কারণই নেই অথচ তাকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে সোহেলকে গ্রেপ্তার করেছে। আমি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০