কিশোরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৪, ১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

এই খবরটি পড়া হয়েছে: 7 বার

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। দিবসটি উপলক্ষে রোববার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি গুরুদয়াল কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে অংশ নেন সিভিল সার্জন সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা লুৎফর রহমানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রোভার ও স্কাউট সদস্যরা।

পরে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) এস এম মেহেদী হাসান, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা লুৎফর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক প্রমুখ।

এর আগে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবুজর গিফারীর নেতৃত্বে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও মানুষকে সচেতন করার লক্ষ্যে সরকারি গুরুদয়াল কলেজ মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০