দেশেই আছেন ডন-সামিরা
বিনোদন প্রতিবেদক, ঢাকা
৩১ অক্টোবর ২০২৫, ৩:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশেই আছেন ডন-সামিরা

এই খবরটি পড়া হয়েছে: 5 বার

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য এখনো কাটেনি। প্রায় ২৯ বছর পেরিয়ে গেলেও ঘটনাটিকে ঘিরে চলছে বিতর্ক ও নতুন তদন্ত। সবশেষ তার অপমৃত্যু মামলাটিকে ‘হত্যা মামলা’ হিসেবে দেখার নির্দেশ দিয়েছেন আদালত।

সালমান শাহ হত্যা মামলার দুই আলোচিত আসামি ‘সালমানের সাবেক স্ত্রী সামিরা হক ও বাংলা চলচ্চিত্রের আলোচিত খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ডন’ দেশে আছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে তাদের সুনির্দিষ্ট অবস্থান এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘এজাহারে যাদের নাম আছে, তদন্তের স্বার্থে আমরা তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। শনাক্ত করতে পারলে তাদের জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।’

আদালত ইতোমধ্যে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। অন্যদিকে সামিরার স্বামী সম্প্রতি তার আগাম জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করেছেন।

বিগত ২৯ বছরে সালমান শাহর মৃত্যুর ঘটনাটি তদন্ত করেছে ৪টি আলাদা তদন্ত সংস্থা। তাদের প্রত্যেকেই ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করে প্রতিবেদন জমা দেয়। তবুও ২১ অক্টোবর আদালতের নির্দেশে রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা। মামলায় সামিরা, ডন, বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, সালমান শাহর মরদেহে রক্তের দাগ দেখার দাবি করেছিলেন তার মা। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সহকারী মোহাম্মদ সেকেন্দার।

তিনি বলেন, ‘সেই সময় গলায় যে দাগ ছিল, তা নোট করা হয়। পুরো শরীরের লক্ষণ দেখে ডাক্তার নিখুঁতভাবে ময়নাতদন্ত করেছেন। নিয়ম মেনে যেখানে প্রয়োজন, সেখানে কেটে সেলাই করা হয়েছে।’

এ সময় গলায় রক্তের দাগ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মৃত্যুর আগে রক্ত থাকলে সেটির ছবি নিশ্চয়ই তোলা হয়েছিল, সেটা থাকলে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। তবে ময়নাতদন্তের পর রক্ত লাগলে সেটা আলাদা বিষয়।’

১৯৯৭ সালে মামলার ১১ নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদের জবানবন্দি আবারও নতুন করে সালমান শাহর মৃত্যুর রহস্যকে ত্বরান্বিত করে উঠে এসেছে আলোচনায়।

তিনি দাবি করেন, ‘সালমান শাহকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছিল।‘ এসময় রেজভি তার নিজের জড়িত থাকার কথাও স্বীকার করেছেন বলে জানা যায়।

পুলিশ জানিয়েছে, মামলার সকল দিক পর্যালোচনা করে নতুন করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। সালমান শাহর মৃত্যুর রহস্য উন্মোচনে এবার কতটা অগ্রগতি হয়, তা দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশের সালমান ভক্তরা।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

মানবদরদী সমাজ গড়তে চান জামায়াত আমির

১১

‘গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা হচ্ছে’

১২

এবারের ভোটের সমীকরণ আলাদা

১৩

কুমিল্লায় ক্লাবফুট শিশুদের অভিভাবকদের সচেতনতা সভা

১৪

ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক

১৫

নতুন দিগন্তের পথে বাংলাদেশ: নবনির্বাচিত প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি

১৬

২১ ফেব্রুয়ারি ছিলো অন্যায়ের প্রতিবাদ : এ টি এম আজহারুল

১৭

এবার ১৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

১৮

ঈদের ছোঁয়ায় ফ্যাশন রানওয়ে: আভিজাত্য আর রঙের মিলনমেলা

১৯

‘মনের সৌন্দর্য সর্বক্ষণ থাকে’ : অনন্যা আফরিন

২০