চট্টগ্রামে টার্মিনাল নির্মাণে ডেনমার্কের ৬৭০০ কোটি টাকার অর্থায়ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১২ নভেম্বর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে টার্মিনাল নির্মাণে ডেনমার্কের ৬৭০০ কোটি টাকার অর্থায়ন

এই খবরটি পড়া হয়েছে: 17 বার

ডেনমার্কের অর্থায়নে ছয় হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল তৈরি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানান, টার্মিনাল ক্যাপাসিটি হবে আট থেকে ১০ লাখ কন্টেইনার, যা বর্তমান ক্যাপাসিটির থেকে অনেক বেশি।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, লালদিয়া পিপিপি প্রজেক্ট ৩০ বছরের। এটা করতে তিন বছরের মতো সময় লাগতে পারে৷ আমরা ডেনমার্ককে একটা ফাঁকা সবুজ একটা মাঠ দিচ্ছি। চুক্তির পরও মালিকানা আমাদের হাতেই থাকবে।

আশিক চৌধুরী বলেন, পোর্টে যেহেতু করাপশন একটা বিগ ইস্যু, ডেনমার্ক কোম্পানি করাপশন লেসের ক্ষেত্রে বিখ্যাত। আমরা আশা করছি ওর্য়াল্ড ক্লাস পোর্ট তারা প্রোভাইড করবে৷ প্রকল্প বাস্তবায়ন হলে বর্তমান জাহাজের থেকে দ্বিগুণ জাহাজ পোর্টে ভিড়তে পারবে জানিয়ে তিনি বলেন, আমাদের ফ্যাক্টরির জাহাজ ভেড়ার ক্ষেত্রে সময় লাগে। একটা পোর্ট করার ফলে সময় ইস্যু অনেক কম যাবে।

তিনি জানান, ডিসেম্বরে কাজ শুরু করলে ২০২৯ সালে এটা আমরা শেষ করতে পারবো। এটার সঙ্গে সাইন করার সঙ্গে সঙ্গে তারা (ডেনমার্ক) আমাদের ২৫০ কোটি টাকা দেবে। এই পোর্ট থেকে আমরা যে রিটার্ন পাবো, সেটা অন্য পোর্টের তুলনায় অনেক বেশি হবে।

এটা বাংলাদেশের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রজেক্ট জানিয়ে তিনি বলেন, এ ধরণের প্রজেক্ট সফল করা বেশ কঠিন। লালদিয়া প্রজেক্ট যেভাবে সাজানো হয়েছে দেশের জন্য কমফোর্টেবল।

গত ২৮ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল উন্নয়ন ও পরিচালনার জন্য বৈশ্বিক শিপিং জায়ান্ট এ.পি. মোলার-মায়ার্সকের সঙ্গে একটি চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে। বৈশ্বিক শিপিং জায়ান্ট এ.পি. মোলার-মায়ার্সক একটি ডেনিশ শিপিং ও লজিস্টিকস কোম্পানি, যা সাধারণত সংক্ষেপে ‘মায়ার্সক’ নামেই পরিচিত। এর প্রধান কার্যালয় ডেনমার্কের কোপেনহেগেন শহরে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১০

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

১১

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

১২

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

১৩

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

১৪

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

১৫

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

১৬

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

১৭

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১৮

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১৯

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০