নারায়ণগঞ্জে এনসিপির মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৫, ১:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে এনসিপির মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান

এই খবরটি পড়া হয়েছে: 3 বার

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মশাল মিছিলে হঠাৎ এক যুবকের ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই মিছিলের সারিতে বিশৃঙ্খলা দেখা দিলে নেতাকর্মীরা ওই যুবককে ধরার চেষ্টা করেও শেষ পর্যন্ত তাকে খুঁজে পাননি।

বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে মশাল মিছিল বের করে এনসিপি। মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ সামনে এসে এক যুবক উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

এতে মুহূর্তেই মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চোখের পলকে কয়েকজন কর্মী তাকে ধাওয়া করেন, কিন্তু তিনি মসজিদের গলিপথে ঢুকে পালিয়ে যান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরে পরিস্থিতি সামলে এনসিপির নেতাকর্মীরা পুনরায় মিছিলটি এগিয়ে নিয়ে যান।

মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিবসহ এনসিপি, জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা।

ঘটনার বর্ণনা দিয়ে শওকত আলী বলেন, ‘মিশনপাড়া এলাকায় মিছিলের পেছনে এক যুবক হঠাৎ চিৎকার করে বলল, ‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর।’ তখন আমাদের মিছিলে কয়েকজন মেয়ে সদস্য ছিল। তাদের একজন ডাক দিলে আমরা ছেলেটিকে ধরতে যাই, কিন্তু সে দৌড়ে পালিয়ে যায়। পরে আর তাকে পাওয়া যায়নি।’

তিনি আরো জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও মিছিল শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মানবদরদী সমাজ গড়তে চান জামায়াত আমির

‘গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা হচ্ছে’

এবারের ভোটের সমীকরণ আলাদা

কুমিল্লায় ক্লাবফুট শিশুদের অভিভাবকদের সচেতনতা সভা

ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক

নতুন দিগন্তের পথে বাংলাদেশ: নবনির্বাচিত প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি

২১ ফেব্রুয়ারি ছিলো অন্যায়ের প্রতিবাদ : এ টি এম আজহারুল

এবার ১৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

ঈদের ছোঁয়ায় ফ্যাশন রানওয়ে: আভিজাত্য আর রঙের মিলনমেলা

১০

‘মনের সৌন্দর্য সর্বক্ষণ থাকে’ : অনন্যা আফরিন

১১

ট্রেন্ডি শাড়িতে র‍্যাম্প কাঁপালেন আঁখি আফরোজ

১২

অনন্যার র‍্যাম্প পারফরম্যান্স, করতালিতে ভাসলো ‘লাভ ফ্যাশন’

১৩

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

১৪

মন্ত্রিসভার শপথের ডাক পেলেন কায়কোবাদ

১৫

২০২৬-এ ম্যানেজ ভোট হয়েছে : রাশেদ প্রধান

১৬

নির্বাচনের নামে আমাদের ধোঁকা দেওয়া হয়েছে : কর্নেল অলি

১৭

চারদিন পর সিলমারা ব্যালট উদ্ধার

১৮

ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের

১৯

সাকিব-মাশরাফিকে দেওয়া গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক

২০