জাতীয় স্বার্থে জোটবদ্ধ নির্বাচনের পথও খোলা : আখতার
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় স্বার্থে জোটবদ্ধ নির্বাচনের পথও খোলা : আখতার

এই খবরটি পড়া হয়েছে: 4 বার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের সক্ষমতায় এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে জাতীয় স্বার্থে ও বাংলাদেশকে নতুনভাবে এগিয়ে নিতে যদি জোট নির্ভর নির্বাচনে যেতে হয়, সেই পথও খোলা রেখেছে এনসিপি।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নানা বিষয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাইনি। এককভাবে নির্বাচনের প্রস্তুতিতে কোনো কমতি রাখিনি। প্রয়োজনে জোটগতভাবেও অংশ নিতে পারি।

তিনি জানান, আসন্ন নির্বাচনের জন্য ইতোমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করেছে। বিভিন্ন এলাকা থেকে একাধিক যোগ্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যাচাইবাছাই শেষে দ্রুত প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মানবদরদী সমাজ গড়তে চান জামায়াত আমির

‘গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা হচ্ছে’

এবারের ভোটের সমীকরণ আলাদা

কুমিল্লায় ক্লাবফুট শিশুদের অভিভাবকদের সচেতনতা সভা

ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক

নতুন দিগন্তের পথে বাংলাদেশ: নবনির্বাচিত প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি

২১ ফেব্রুয়ারি ছিলো অন্যায়ের প্রতিবাদ : এ টি এম আজহারুল

এবার ১৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

ঈদের ছোঁয়ায় ফ্যাশন রানওয়ে: আভিজাত্য আর রঙের মিলনমেলা

১০

‘মনের সৌন্দর্য সর্বক্ষণ থাকে’ : অনন্যা আফরিন

১১

ট্রেন্ডি শাড়িতে র‍্যাম্প কাঁপালেন আঁখি আফরোজ

১২

অনন্যার র‍্যাম্প পারফরম্যান্স, করতালিতে ভাসলো ‘লাভ ফ্যাশন’

১৩

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

১৪

মন্ত্রিসভার শপথের ডাক পেলেন কায়কোবাদ

১৫

২০২৬-এ ম্যানেজ ভোট হয়েছে : রাশেদ প্রধান

১৬

নির্বাচনের নামে আমাদের ধোঁকা দেওয়া হয়েছে : কর্নেল অলি

১৭

চারদিন পর সিলমারা ব্যালট উদ্ধার

১৮

ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের

১৯

সাকিব-মাশরাফিকে দেওয়া গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক

২০