চলে গেলেন ধর্মেন্দ্রর প্রথম নায়িকা
বিনোদন ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চলে গেলেন ধর্মেন্দ্রর প্রথম নায়িকা

এই খবরটি পড়া হয়েছে: 6 বার

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল। অবশেষে আজ শুক্রবার না ফেরার দেশে চলে গেলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। অভিনেত্রীর প্রয়াণে বিনোদন দুনিয়ায় শোকের ছায়া।

ভারতীয় গণমাধ্যম বলছে, অভিনেত্রীর পরিবারের তরফে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের এই শোকবিহ্বল পরিস্থিতিতে অভিনেত্রীর পরিবারের তরফে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।

কামিনী কৌশল ভারতীয় বিনোদন দুনিয়ায় প্রবীণতম অভিনেত্রী। সাত দশকের ক্যারিয়ারে তিনি কাজ করেছেন ৯০টিরও বেশি ছবিতে।

‘নীচা নগর’ ছবির হাত ধরেই ফিল্মি দুনিয়ায় তার পথচলা শুরু। এই ছবি ১৯৪৬ সালের কান চলচ্চিত্র উৎসবে জিতেছিল পামে ডি’ওর সম্মান জিতেছিল। এরপর ‘শহিদ’, ‘নদীয়া কে পার’, ‘দো ভাই’, ‘জিদ্দি’, ‘শবনম’, ‘পারস’, ‘ঝাঁঝর’, ‘আব্রু’র মতো ছবিতে দেখা গেছে তাকে।

কামিনী ছিলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম ছবি ‘শহিদ’র নায়িকা। বিরাজ বহু (১৯৫৪) ছবিতে তার অভিনয় ছিল অনবদ্য, ১৯৫৬ সালে ছবিটির জন্য সেরা অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন কামিনী। তিনি মনোজ কুমারের অনেক ছবিতে যেমন- শহীদ, উপকার এবং পূরব অর পশ্চিমে তার প্রভাবশালী চরিত্রের জন্যও পরিচিত ছিলেন। মূলধারার চলচ্চিত্রের অংশ হিসেবেও কাজ করে গেছেন। চেন্নাই এক্সপ্রেস (২০১৩) এবং কবির সিং (২০১৯)-এর মতো বড় বড় বাণিজ্যিক সাফল্যে অভিনয় করেছেন তিনি। কবির সিং ছবিতে তার অভিনয় তাকে সেরা পার্শ্ব-অভিনেত্রীর জন্য স্ক্রিন অ্যাওয়ার্ড এবং ফিল্মফেয়ার মনোনয়ন এনে দিয়েছে।

২০১৫ সালে তিনি ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডেও ভূষিত হন।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী। টেলিভিশনে তার ‘চাঁদ সিতারে’ হয়ে উঠেছিল একটি আইকনিক শো। কামিনীকে সর্বশেষ দেখা গেছে আমির খান এবং কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবিতে, যা ২০২২ সালে মুক্তি পায়। এটিই ছিল তার অভিনীত শেষ সিনেমা।

সূত্র : এনডিটিভি

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

মানবদরদী সমাজ গড়তে চান জামায়াত আমির

১১

‘গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা হচ্ছে’

১২

এবারের ভোটের সমীকরণ আলাদা

১৩

কুমিল্লায় ক্লাবফুট শিশুদের অভিভাবকদের সচেতনতা সভা

১৪

ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক

১৫

নতুন দিগন্তের পথে বাংলাদেশ: নবনির্বাচিত প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি

১৬

২১ ফেব্রুয়ারি ছিলো অন্যায়ের প্রতিবাদ : এ টি এম আজহারুল

১৭

এবার ১৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

১৮

ঈদের ছোঁয়ায় ফ্যাশন রানওয়ে: আভিজাত্য আর রঙের মিলনমেলা

১৯

‘মনের সৌন্দর্য সর্বক্ষণ থাকে’ : অনন্যা আফরিন

২০