জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। একই আসন থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার নামের আরও এক ব্যক্তি এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে তিনি অনলাইনে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে মনোনয়ন ফরম তুলেছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার দেবিদ্বার পৌর সদরের মাস্টার প্লাজার মরহুম আবদুল মান্নান মাস্টারের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং বর্তমানে ঢাকা ও কুমিল্লা জজকোটের সদস্য হিসেবে কর্মরত। ২০২৩ সালের দেবিদ্বার পৌর নির্বাচনে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই যোদ্ধাদের দল। তাদের নেতৃত্বে দেশে বিপ্লব হয়েছে এবং আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। এনসিপির কর্মকাণ্ড তার কাছে ভালো লেগেছে বলেই তিনি দলের সঙ্গে কাজ করতে চান।
মন্তব্য করুন