গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

এই খবরটি পড়া হয়েছে: 10 বার

হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন শায়েস্তাগঞ্জ শাখা এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের গ্রাহকদের প্রায় পৌনে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার তরিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড পিনাক্যাল পাওয়ার লিঃ এর সামনে থেকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চুনারুঘাট থানা পু্লিশ জানায় তথ্য প্রযুক্তি সহায়তা আসামী পাকড়াও করা হয়। তাঁর বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাৎ অভিযোগে থানায় মামলা করে

এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড। এরপর আত্মগোপনে চলে যায় তরিকুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রাহকের টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করে আসামী তরিকুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দীঘা গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। তিনি গত ২৭ মার্চ ২০২৪ তারিখেএ.জে.আর কুরিয়ার সার্ভিসে লিঃ শায়েস্তাগঞ্জ শাখায় অপারেশন ম্যানেজার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি কৌশলে গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত ক্যাশ অন ডেলিভারি (কন্ডিশন) বাবদ সংগৃহীত টাকা কোম্পানির মূল হিসাবে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন। এভাবে তিনি মোট ৩ লক্ষ ৭৪ হাজার ৩৫০ টাকা আত্মসাৎ করেন।

গত ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে অফিসের হিসাব মেলানোর সময় বড় অঙ্কের ঘাটতি দেখা দিলে কর্তৃপক্ষের সন্দেহ হয়।পরবর্তীতে অফিসের সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা যায়, তরিকুল ইসলাম সুকৌশলে নগদ টাকা সরিয়ে নিচ্ছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি অস্বীকার করলেও প্রমাণের মুখে সত্যতা বেরিয়ে আসে। এ ঘটনায় এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে লিঃ এর ম্যানেজার প্রশাসন মোঃ মাইনুল ইসলাম বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১০

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১১

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

১২

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

১৩

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

১৪

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

১৫

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

১৬

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

১৭

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

১৮

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১৯

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

২০