করিমগঞ্জ পৌর কৃষক লীগের সম্মেলন; সভাপতি জলিল, সম্পাদক টুকু
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২২, ১২:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

করিমগঞ্জ পৌর কৃষক লীগের সম্মেলন; সভাপতি জলিল, সম্পাদক টুকু

এই খবরটি পড়া হয়েছে: 7 বার

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় মোরগ মহালে এ সম্মেলনের উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আবু তাহের।

করিমগঞ্জ পৌর কৃষক লীগের আহবায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আনিছুর রহমান টুকুর সার্বিক পরিচালনায় এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য আনোয়ার হোসেন বাচ্ছু।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী মামুন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন ছফি, করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সরকার জাহাঙ্গীর সিরাজী। প্রধান বক্তা ছিলেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীন ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহমুদুল হাসান রনি, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সিনিয়র সদস্য আজহারুল ইসলাম ফকির রতন,করিমগঞ্জ উপজেলা যুবলীগের শীর্ষ নেতা মোয়াজ্জেম হোসেন কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতা আজিজুল হক কামাল, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জিল মোল্লা, করিমগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হায়াত রনি, করিমগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ কৃষক লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী কতে হবে। দেশের উন্নয়নে বাঁধা হয়ে দাঁড়ায় এমন যে কোনো অপশক্তির বিরুদ্ধে প্রতিটি নেতাকর্মীকে রুখে দাড়িয়ে তা প্রতিহত করার আহবান জানান।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আব্দুল জলিলকে সভাপতি ও আনিছুর রহমান টুকুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সম্মেলনে উপজেলা কৃষক লীগের সহসভাপতি নুরু মেম্বারসহ স্থানীয় বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০