ভিসি ও প্রক্টর জামাতীকরণের মাধ্যমে ডাকসু নির্বাচনকে কলুষিত করেছে: যুবদল সভাপতি
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিসি ও প্রক্টর জামাতীকরণের মাধ্যমে ডাকসু নির্বাচনকে কলুষিত করেছে: যুবদল সভাপতি

এই খবরটি পড়া হয়েছে: 10 বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন প্রসঙ্গে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, ‘আমরা মনে করি, ভিসি ও প্রক্টর জামাতীকরণের মাধ্যমে নির্বাচনকে কলুষিত করেছে। আমরা মনে করি, এটা কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে।’ আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জে নরসুন্দা নদী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

শিবিরের জয় প্রসঙ্গে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, ‘ব্যাপকভাবে কারচুপির মাধ্যমে ডাকসুতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা জয়লাভ করেছে। কিন্তু সাধারণ প্রতিটি প্যানেল এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেটা এনসিপির প্যানেল বলেন, স্বতন্ত্রের প্যানেল বলেন, উমামা ফাতেমার প্যানেল বলেন, প্রত্যেকেই এটাকে তীব্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরা মনে করি, ভিসি ও প্রক্টর জামাতীকরণের মাধ্যমে নির্বাচনকে কলুষিত করেছে। গতকালকে জাকসুতেও তারা একই কাজ করার চেষ্টা করেছে। ছাত্রদল নির্বাচন বর্জন করেছে। আপনারা দেখেছেন, দুটো নির্বাচনের মধ্যে আমরা কোনো রকম বিশৃঙ্খলায় যাইনি। আমরা জনগণকে নিয়ে এগিয়ে যেতে চাই। জাতীয় নির্বাচনে আমরা মনে করি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আমাদের নেতা-কর্মীরা সঠিকভাবে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ঠিকমতো মনিটরিং করতে পারলে আমরা মনে করি না বাংলাদেশের জনগণের বিপক্ষে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা পার পাবে।’

জেলা যুবদলের উদ্যোগে আজ সকালে বড়বাজার সেতুসংলগ্ন নরসুন্দা নদীর ভাগাড়ে নেমে ময়লা সরানোর কাজ শুরু হয়। জেলা যুবদলের এই কার্যক্রম উদ্বোধন করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সেতু এলাকার ময়লার ভাগাড় এবং নদীতে থাকা কচুরিপানা ও নোংরা আবর্জনা এক্সকাভেটর দিয়ে পরিষ্কার করা হয়। পরে এসব ময়লা ও বর্জ্য ট্রাকে করে পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে ফেলা হয়।

এ সময় অন্যদের মধ্যে ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র সহসভাপতি মোশতাক আহমেদ শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল প্রমুখ। এ ছাড়া কেন্দ্রীয়, জেলা যুবদলসহ বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতা-কর্মী তাঁদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০