২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন, সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন, সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা

এই খবরটি পড়া হয়েছে: 9 বার

আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির সম্মেলনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি।

কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এদিকে সম্মেলন সফল করতে নির্বাচন কমিশনসহ বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে।

কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। এ জন্য গঠন করা হয়েছে ৭ সদস্যের নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আজ শুক্রবার রাতেই ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল এবং বাছাই ,একই দিন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৬ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ। ২০ সেপ্টেম্বর বিকেল চারটা থেকে রাত ৮ টা পর্যন্ত পুরাতন স্টেডিয়ামে কাউন্সিলরদের ভোট গ্রহণ করা হবে ।ভোট গণনার পর প্রকাশ করা হবে ফলাফল।

জেলা বিএনপির ২১টি ইউনিটের ২ হাজার ১’শ ৭ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশন। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ আমিনুল ইসলাম রতন এডভোকেট মোঃ শরিফুল ইসলাম এডভোকেট মনসুর আলম এ এস এম আজিজুর রহমান ভূঁইয়া ডাক্তার মোঃ ইমরান হাসান রকি ও মোকাররম হোসেন শোকরানা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে গত ২৬ আগস্ট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিশেষ প্রস্তুতি সভায় ১০ সেপ্টেম্বর সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। পরে সেটি পরিবর্তন করে দিয়েছে সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম জানান, সম্মেলনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উৎসব মুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে জেলা বিএনপির সম্মেলন শেষ হবে বলেও আশা করেন তিনি।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০