কিশোরগঞ্জে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, মাথা ফাটল পুলিশের
নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট ২০২২, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, মাথা ফাটল পুলিশের

এই খবরটি পড়া হয়েছে: 6 বার

কিশোরগঞ্জে ছাত্রদল ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষকালে বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে সবুজ নামে এক পুলিশ সদস্যের মাথা ফেটে যায়। আহত পুলিশের মাথায় বেশ কয়েকটি সেলাই করা হয়েছে। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ছয়টার দিকে শহরের পুরান থানা এলাকায় এ ঘটনাটি ঘটে।

সূত্র জানায়, পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে ইসলামিয়া সুপার মার্কেটে এসে শেষ হয়। এসময় জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদ প্রমুখ।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ পুলিশের আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০