পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা

এই খবরটি পড়া হয়েছে: 6 বার

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া গেছে। যা এযাবৎ কালের দ্বিতীয় সর্বোচ্চ পাওয়া টাকা। এবার ৩ মাস ২৮ দিন পর দানবাক্স খোলা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে ৯টি দানবাক্সে পাওয়া টাকার পরিমাণ নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ। তিনি বলেন, ‘টাকাগুলো রূপালী ব্যাংকে জমা করা হয়েছে। টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে।’

এর আগে গত ২০ এপ্রিল পাগলা মসজিদের ৯টি দানবাক্সে রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া গিয়েছিল। যা পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড পরিমাণ টাকা।

টাকা গণনার কাজে কিশোরগঞ্জের জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলামসহ মাদরাসার ২৫৭ জন ছাত্র, ব্যাংকের ৭০ জন স্টাফ, মসজিদ কমিটির ৪০ জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ জন ও পর্যাপ্ত সংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অংশ নিয়েছেন।

মসজিদ কমিটি জানায়, ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে সকাল ৮টায় দানবাক্সগুলো খোলা হয়। দানবাক্সগুলো খুলে ২৮টি বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় নেওয়া হয় গণনার জন্য। সারা দিনে এগুলো গণনা করে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া গেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘ঐতিহাসিক পাগলা মসজিদের প্রতি সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের অন্যরকম আবেগ রয়েছে। এই এলাকার মানুষেরা চান এখানে একটা দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স হোক। ভবিষ্যতে ১১৫ কোটি টাকা ব্যয়ে এখানে দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মিত হবে।’

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১০

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১১

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১২

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

মানবদরদী সমাজ গড়তে চান জামায়াত আমির

১৫

‘গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা হচ্ছে’

১৬

এবারের ভোটের সমীকরণ আলাদা

১৭

কুমিল্লায় ক্লাবফুট শিশুদের অভিভাবকদের সচেতনতা সভা

১৮

ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক

১৯

নতুন দিগন্তের পথে বাংলাদেশ: নবনির্বাচিত প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি

২০