কিভাবে বঙ্গবন্ধু হলেন জাতির পিতা?
ডেস্ক রিপোর্ট
৬ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কিভাবে বঙ্গবন্ধু হলেন জাতির পিতা?

এই খবরটি পড়া হয়েছে: 9 বার

বাংলাদেশ নামক এই ভূখণ্ডের সমসাময়িক ইতিহাসের প্রধান মাইলফলক বাংলাদেশের মুক্তি সংগ্রাম। এর ইতিহাস শুধুমাত্র ২৫শে মার্চের কালরাত্রি থেকে শুরু হয়নি। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে, নানা আঁকাবাঁকা পথ বেয়ে মিলিত হয়েছে একটি মহাসড়কে। যাকে আমরা মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত করেছি। তিল তিল করে বাঙালি জাতি রাষ্ট্র গঠনের পথকে করেছে প্রশস্ত। জাতীয় মুক্তি সংগ্রামের ধাপে ধাপে এক একটি ঘটনা লিপিবদ্ধ হয়েছে ইতিহাসের অনুষঙ্গ হিসেবে। বাঙালি জাতির জেগে উঠার কাহিনীর পরতে পরতে জড়িয়ে আছে ছাত্রলীগ নামক সংগঠনটি। যার গৌরবোজ্জ্বল ভূমিকা আজ ইতিহাসের অংশ হয়েছে। দেশে দেশে জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে দেখা গেছে একজন মানুষ প্রধান নেতা রুপে আবির্ভূত হয়েছে। তেমনিভাবে শেখ মুজিব বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রধান নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন। ছাত্রলীগ তাকে প্রতিষ্ঠা করেছে বঙ্গবন্ধু রূপে। ‘রাজনীতিতে শেখ মুজিবের একক ভাবমূর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘বঙ্গবন্ধু‘ শব্দটি বিরাট ভূমিকা রেখেছিল’।

ছাত্রলীগের কর্মীরাই প্রথম জয় বাংলা ধ্বনি তোলে, কেন্দ্রীয় সংসদের সভায় ‘স্বাধীনতার প্রস্তাব’ উত্থাপন করে, জাতীয় পতাকার নকশা তৈরি করে, প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে, স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ‘সর্বাধিনায়ক‘ হিসেবে ঘোষণা করে, জাতীয় সংগীত নির্ধারণ করে এবং সর্বোপরি বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে আখ্যায়িত করে। ঘটনাগুলো অত্যন্ত দ্রুততার সাথে ১৯৬৮ সালের নভেম্বর থেকে ১৯৭১ এর মার্চের মধ্যে সংঘটিত হয়েছে।

বিশিষ্ট গবেষক ও লেখক মহিউদ্দিন আহমদ তার সমপ্রতি প্রকাশিত বহুল আলোচিত ‘জাসদের উত্থান পতন : অস্থির সময়ের রাজনীতি’ বইয়ের ৩৮-৪০ পৃষ্ঠা লেখেন যে, ‘০২ মার্চ বিকেলে সিরাজুল আলম খান ইকবাল হলের কেন্টিনে ছাত্রলীগের একদল নেতা-কর্মীকে নিয়ে বসলেন। কিছু কিছু বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। তিনি কিছু একটা বলছেন আর কেউ একজন নোট নিচ্ছেন। তিনি বললেন, জাতীয় পতাকা কেমন হবে? কয়েকজন বলল, আজ বটতলায় যেটা তোলা হয়েছে, সেটাই হোক। জাতীয় সংগীতের প্রসঙ্গ উঠতেই দ্বিজেন্দ্র লাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা’ গানটির প্রস্তাব এল। কিন্তু এর দুটো সমস্যা ছিল। প্রথমত, গানটির কোথাও ‘বাংলা’ বা ‘বাংলাদেশ’ শব্দটি নেই। রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটিকে জাতীয় সংগীত করা হোক। সিরাজুল আলম খান মাথা নাড়লেন। একজন সঙ্গে সঙ্গে নোট নিলো। এরপর এল ‘জাতির পিতা’ প্রসঙ্গ।

অনেকেই আপত্তি জানিয়ে বললেন, এটা একটা পাকিস্তান-মার্কা প্রস্তাব। জাতি থাকলেই তার একটা পিতা থাকতে হবে নাকি? যেমন আছেন জিন্নাহ সাহেব? সুতরাং সিদ্ধান্ত হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হবেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ‘সর্বাধিনায়ক’।’’ ৩রা মার্চ ১৯৭১ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবের উপস্থিতিতে সংগঠনের তৎকালীন সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। ইশতেহারে শেখ মুজিবকে যদিও স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটিকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে ঘোষণা করা হয় তথাপিও সেখানে জাতির পিতা প্রসঙ্গটি লেখা হয়নি।

কিন্তু উক্ত জনসভায় গৃহীত প্রস্তাবাবলির ৪ নাম্বার প্রস্তাবে শেখ মুজিবের নামের পাশে প্রথমবারের মত ‘জাতির পিতা’ হিসেবে উল্লেখ করা হয়। চার নাম্বার প্রস্তাবটি হলো: ‘এই সভা স্বাধীন বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে পূর্ণ আস্থা রাখিয়া সংগ্রাম চালাইয়া যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করিতেছে’। গনমোহন শেখ মুজিব ধীরে ধীরে যেভাবে বাঙালির মানস পটে বঙ্গবন্ধু হিসেবে আবির্ভূত হয়েছেন ঠিক তেমনিভাবে এদিনের পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামের সাথে যুক্ত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

কৃতজ্ঞতায় : দৈনিক আজাদী 

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১০

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১১

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১২

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

মানবদরদী সমাজ গড়তে চান জামায়াত আমির

১৫

‘গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা হচ্ছে’

১৬

এবারের ভোটের সমীকরণ আলাদা

১৭

কুমিল্লায় ক্লাবফুট শিশুদের অভিভাবকদের সচেতনতা সভা

১৮

ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক

১৯

নতুন দিগন্তের পথে বাংলাদেশ: নবনির্বাচিত প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি

২০