ধর্ম নিয়ে রাজনীতি ছাড়েন, বেহেশতের টিকেট বিক্রি বন্ধ করেন- জামায়াতকে হাবিব উন নবী সোহেল
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধর্ম নিয়ে রাজনীতি ছাড়েন, বেহেশতের টিকেট বিক্রি বন্ধ করেন- জামায়াতকে হাবিব উন নবী সোহেল

এই খবরটি পড়া হয়েছে: 9 বার

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন ধর্ম নিয়ে রাজনীতি ছাড়েন। বেহেশতের টিকেট বিক্রি বন্ধ করেন। জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় নেয়, আপনারা ঠেকাবার কে। জনগণকে পাশ কাটিয়ে ইনু-মেননরা যেভাবে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে ঢুকে গিয়েছিল, মনে চাইলে আপনারাও ঢুকে যান।

বুধবার (২০ আগস্ট) বিকালে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাবিব উন নবী খান সোহেল আরো বলেন, জিয়াউর রহমান সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। মানুষকে ডেকে ডেকে রাজনীতিতে এনেছেন। শেখ হাসিনাকেও বিদেশ থেকে এনে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। সুযোগ দিয়েছেন বলেই অবৈধ প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন তিনি। আর শেখ হাসিনা ক্ষমতায় থেকে সবার রাজনীতি বন্ধ করে দিয়েছেন। কাউকে রাজনীতি করার সুযোগ দেননি।

তিনি বলেন, সংস্কার আর বিচারের নামে নির্বাচন পিছিয়ে দেয়ার কোনো যৌক্তিকতা নেই। নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে, তারা সংস্কার করবে এবং স্বৈরাচারের বিচার করবে। নির্বাচন বানচালের যে কোনো প্রচেষ্টা শহীদ জিয়ার সৈনিকেরা প্রতিহত করবে।

বাজিতপুর উপজেলার ভাগলপুর খেলার মাঠে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবাল।

এতে আরো বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রহুল হোসাইন ও রুহুল আমিন আকিল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ মজিবুর রহমান ইকবালকে সভাপতি, মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক, মুস্তাফিজুর রহমান মামুন ও মোহাম্মদ আলীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১০

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১১

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়কের জন্মদিন আজ

১৪

আমার ইফতারি ভেরি সিম্পল : সালমা

১৫

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

১৬

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

১৭

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

১৮

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

১৯

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০