কিশোরগঞ্জের কটিয়াদীতে সুজনের (সু-শাসনের জন্য নাগরিক) ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় কটিয়াদী রিপোর্টার্স ইউনিটিতে সুজনের কটিয়াদী উপজেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সদস্য সচিব প্রভাষক ধ্রুব রঞ্জন দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজনের আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর।
আরও উপস্থিত ছিলেন, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ, সরারচর সৌদামনি সুরবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও সুজনের আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল হায়দার টিটু, ডা. শামীম ভুঁইয়া, সাংবাদিক মাইনুল হক মেনু, সাংবাদিক মাসুম পাঠান, সাংবাদিক ছাইদুর রহমান নাঈম, ক্রীড়া সংগঠক আহসান হাবিব সাধু, সাংবাদিক মো. খায়রুল ইসলাম, কটিয়াদী নজরুল একাডেমীর সহ-সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, সাংস্কৃতিক কর্মী জিসান আজাদ, সাংবাদিক মো. মিজানুর রহমান, সাংবাদিক শাওন পারভেজ, সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিক প্রমুখ।
মন্তব্য করুন