ফেল থেকে জিপিএ-৫ এক শিক্ষার্থীর
ডেস্ক রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেল থেকে জিপিএ-৫ এক শিক্ষার্থীর

এই খবরটি পড়া হয়েছে: 5 বার

যশোর শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনঃর্নিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। নতুন করে ৭২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সেইসাথে ৫৪ জন ফেল করা শিক্ষার্থী পাস করেছে। তবে এর মধ্যে এক শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন। বোর্ডের পুনঃর্নিরীক্ষণ ফলাফলে দেখা যায় ওই শিক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (২৭৫-আইসিটি) বিষয়ে খাতা চ্যালেঞ্জ করেছিল, যেখানে তার প্রাপ্ত ফলাফল ছিল ফেল, কিন্ত খাতা পুনঃর্নিরীক্ষণের পরে তার ফল পরিবর্তন হয়ে জিপিএ-৫ আসে।

রোববার (১৬ নভেম্বর) শিক্ষাবোর্ডের খাতা পুনঃর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করতে গিয়ে এসব তথ্য তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনঃর্নিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নতুন করে ৭২ জন জিপিএ-৫ পেয়েছে। নতুন করে জিপিএ-৫ পাওয়া ৭২ জন শিক্ষার্থীর মধ্যে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন ও ফেল করা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। সেইসঙ্গে ৫৪ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছে। নতুন পাসকৃত ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ মাইনাস পেয়েছে ৪ জন, বি গ্রেড পেয়েছে ২৪ জন, সি গ্রেড পেয়েছে ৪ জন ও ডি গ্রেড পেয়েছে ২১ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এছাড়াও ফলাফল পরিবর্তনকৃতদের মধ্যে এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, এ মাইনাস পেয়েছে এ গ্রেড পেয়েছে ৪৬ জন, বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন, বি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে ৩ জন, বি গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে ২২ জন, সি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে ১ জন, সি গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে ২ জন, সি গ্রেড থেকে বি গ্রেড থেকে পেয়েছে ১১ জন, ডি থেকে বি গ্রেড পেয়েছে ১ জন ও ডি থেকে সি গ্রেড পেয়েছে ৪ জন শিক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, খাতা পুনঃর্নিরীক্ষণে যশোর শিক্ষাবোর্ডে ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছিলো। তারমধ্যে মাত্র ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। পুনঃর্নিরীক্ষণে নতুন করে খাতা মূল্যায়ন করা হয় না। শুধুমাত্র প্রাপ্ত নম্বর গণনা করা হয়েছে। নম্বর গণনায় যেসব শিক্ষার্থীদের ভুল হয়েছিলো, তাদের সঠিক করে দেয়া হয়েছে।

শিক্ষার্থীদের যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে। একইভাবে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল দেখা যাবে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না’

ঢাবিতে ছাত্রলীগ তকমা দিয়ে মারধর, বিচার দাবি শিক্ষার্থীদের

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

কাল ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মানবদরদী সমাজ গড়তে চান জামায়াত আমির

‘গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা হচ্ছে’

এবারের ভোটের সমীকরণ আলাদা

কুমিল্লায় ক্লাবফুট শিশুদের অভিভাবকদের সচেতনতা সভা

১০

ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক

১১

নতুন দিগন্তের পথে বাংলাদেশ: নবনির্বাচিত প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি

১২

২১ ফেব্রুয়ারি ছিলো অন্যায়ের প্রতিবাদ : এ টি এম আজহারুল

১৩

এবার ১৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

১৪

ঈদের ছোঁয়ায় ফ্যাশন রানওয়ে: আভিজাত্য আর রঙের মিলনমেলা

১৫

‘মনের সৌন্দর্য সর্বক্ষণ থাকে’ : অনন্যা আফরিন

১৬

ট্রেন্ডি শাড়িতে র‍্যাম্প কাঁপালেন আঁখি আফরোজ

১৭

অনন্যার র‍্যাম্প পারফরম্যান্স, করতালিতে ভাসলো ‘লাভ ফ্যাশন’

১৮

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

১৯

মন্ত্রিসভার শপথের ডাক পেলেন কায়কোবাদ

২০