মব এবং জাস্টিস
শাহ মো. জিয়াউদ্দিন
১৯ নভেম্বর ২০২৫, ২:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মব এবং জাস্টিস

এই খবরটি পড়া হয়েছে: 12 বার

বাংলাদেশে বর্তমানে বহুল প্রচলিত একটি শব্দ তা হলো মব জাস্টিস। গত ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে শুরু হয় এই মব জাস্টিস নামক কার্যক্রমটি। এই কার্যক্রমটি প্রকৃতার্থে কতটা বিচারব্যবস্থার সাথে সম্পূরক বা সামঞ্জস্যপূর্ণ বা সভ্য সমাজে প্রচলিত হয়ে থাকে। এটা জানা দরকার। মবের ঘটনায় বাংলাদেশে বহু মানুষ প্রাণ হারিয়েছে। মব জাস্টিস শব্দটি পৃথিবীর কোনো দেশের সংবিধানেই নেই। কিন্তু তারপর বিশ্বের বহু দেশে এই কার্যক্রমটি চলে আসছে।

মব শব্দটি সাধারণত ভিড় বা জনতা অর্থে ব্যবহৃত হয়, বিশেষ করে যখন সেই ভিড় কোনো ধ্বংসাত্মক বা বিশৃঙ্খল কাজে লিপ্ত থাকে। এটি একটি অনিয়ন্ত্রিত জনতাকে বোঝা যায়, যারা সহিংস বা আক্রমণাত্মক আচরণ করতে পারে। উদাহরণ হলো, যদি কোনো জনতা উত্তেজিত হয়ে কোনো দোকানে ভাঙচুর চালায়, তবে সেই পরিস্থিতিকে ‘মব অ্যাটাক’ বা ‘মব অ্যাকশন’ বলা যেতে পারে। রাজনৈতিক প্রেক্ষাপটে, ‘মব রুল’ বা ‘মব লিঞ্চিং’ বলতে ভিড়ের দ্বারা আইন নিজের হাতে তুলে নেয়ার মতো ঘটনা বোঝায়। সংক্ষেপে, ‘মব’ শব্দটি এমন একটি ভিড়কে বোঝায় যা নিয়ন্ত্রণ করা কঠিন এবং যাদের আচরণ ধ্বংসাত্মক বা বিশৃঙ্খল হওয়ার সম্ভাবনা থাকে।

জাতিসংঘের মানবাধিকার-সংক্রান্ত বৈশ্বিক ঘোষণা অনুযায়ী, মব জাস্টিসের কারণে মানবাধিকারের বড় লঙ্ঘন হয়। ঘোষণার ১০ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, একটি স্বাধীন ও নিরপেক্ষ ট্রাইব্যুনালের অধীনে সবার সমতার ভিত্তিতে ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। আর ঘোষণার ১১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির অধিকার হলো, তাকে যেন নিরপরাধ বলে বিবেচনা করা হয়। একই সঙ্গে বিচারের সময় অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে হবে। বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।’

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) হিসাবে, গত ৮ আগস্ট অন্তবর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সাত মাসে গণপিটুনিতে অন্তত ১১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৪ জন। আর গত ১০ বছরে গণপিটুনিতে মোট ৭৯২ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি গণপিটুনির ঘটনা ঘটেছে ২০২৪ সালে।

গত বছর এ ধরনের ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন। বিবিসির এক তথ্য থেকে আরও জানা যায়, বাংলাদেশে একের পর এক ‘মব ভায়োলেন্স’ বা ‘দলবদ্ধ বিশৃঙ্খলা’ সৃষ্টির ঘটনায় জনমনে আতঙ্ক বা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। বাংলদেশের মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে, গত ছয় মাসে অন্তত ১৪১টি মবের ঘটনায় ৮৩ জনের মৃত্যু হয়েছে। দেশের রাজনীতিতে মব ইস্যুতে ভিন্ন ভিন্ন ন্যারেটিভ বা ধারণাও দেয়া হচ্ছে।

কোনো কোনো রাজনৈতিক দল মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনাগুলোকে ‘জনরোষ’ হিসেবে বর্ণনা করছেন। এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মবকে ক্ষুব্ধ মানুষের ‘প্রেসার গ্রুপ’ বলে ন্যারেটিভ দেন যা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়। এর পেছনে তাদের যুক্তি হচ্ছে, পতিত আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনে রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে নির্যাতিতদের ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে কিছু ঘটনা ঘটছে। ভিন্ন ন্যারেটিভও রয়েছে রাজনীতিতে।

কোনো কোনো রাজনীতিক মনে করেন, অন্তর্বর্তী সরকার তাদের ১১ মাসের শাসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বা আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। সে কারণে মবের জবরদস্তি দেখা যাচ্ছে। তবে বর্তমানে প্রভাবশালী দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বিরুদ্ধেও মবের অনেক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু বক্তব্য মবকে সমর্থন করে বলে ধারণা করা হয়।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১০

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

১১

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

১২

গোয়ালঘরে মিলল দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন

১৩

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

১৪

সরকার বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

১৫

জিয়া উদ্যানে অন্ধকার ব্যবসা

১৬

ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

১৭

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম সরকার

১৮

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১৯

ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০