বয়স ৪০ হলেই বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২২, ১১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বয়স ৪০ হলেই বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

এই খবরটি পড়া হয়েছে: 14 বার

প্রায় দেড় মাস ধরে সারা‌দে‌শে করোনার বুস্টার ডোজ দেওয়া চল‌ছে। প্রথ‌মে ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির কর্মীদের এই ডো‌জের আওতায় আনা হয়। পরবর্তী সম‌য়ে বয়স ক‌মি‌য়ে করা হয় ৫০ বছর। তবে আজ রোববার (৩০ জানুয়া‌রি) বুস্টার ডোজ প্রাপ্ত মানুষ‌দের বয়স ৫০ থে‌কে ক‌মি‌য়ে ন্যূনতম ৪০ বছর করার কথা ব‌লেন স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণমন্ত্রী জা‌হিদ মা‌লেক।

স্বাস্থ্য অধিদপ্ত‌রের পক্ষ থে‌কে আগেই জানানো হয়েছে, ক‌রোনা টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার ছয় মাস পরই শুধু বুস্টার ডোজ নেওয়া যাবে। দুই ডোজ টিকা যারা নিয়েছেন, সেসব ব্যক্তিরাই বুস্টার হিসেবে তৃতীয় ডোজ পাবেন। বুস্টার ডো‌জের জন্য নতুন করে কা‌রও নিবন্ধনের দরকার নেই ব‌লেও জা‌নি‌য়ে‌ছে অধিদপ্তর।

এর আগে বুস্টার ডো‌জের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর থে‌কে জানানো হয়, যারা যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, তারা সেই একই কেন্দ্র থেকে বুস্টার ডোজ পাবেন। ত‌বে বুস্টার ডোজের জন্য মোবাইলে এসএমএস দেওয়া হবে। এসএমএস পাওয়ার প‌রে নির্দিষ্ট তা‌রি‌খে, নির্দিষ্ট কে‌ন্দ্রে বুস্টার ডোজ গ্রহণ কর‌তে যাওয়ার সময় নতুন করে টিকাকার্ড ডাউনলোড করে সঙ্গে নিতে হবে।

তবে এরম‌ধ্যে যারা এসএমএস পাচ্ছেন, তা‌দের ম‌ধ্যে কেউ যদি করোনায় আক্রান্ত হন; তাহলে ‌তি‌নি সংক্রমিত অবস্থায় বুস্টার ডোজ নি‌তে পার‌বেন কি না? এই প্রস‌ঙ্গে স্বাস্থ্য অধিদপ্ত‌রের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, বুস্টার ডোজ নি‌তে হ‌লে প্রথমত টিকার দু‌টি ডোজই নেওয়া থাক‌তে হ‌বে। দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মা‌সের প‌রে বুস্টার ডোজ নেওয়া যাবে। যারা দ্বিতীয় ডোজ নেওয়ার পর বুস্টার ডোজের জন্য এসএমএস পেয়েছেন, তারা করোনা আক্রান্ত হওয়ার কারণে বুস্টার ডোজ নিতে না পারলে; করোনা নে‌গে‌টিভ হওয়ার ছয় সপ্তাহ পরে বুস্টার ডোজ নিতে পারবেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০