হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

এই খবরটি পড়া হয়েছে: 10 বার

ভুয়া ডাক্তার পরিচয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিচালক পদে যোগ দিতে আসায় ডা. এরফান জামান নুর (৩৫) নামে একজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালে যোগদান করতে এলে প্রশাসনকে খবর দিলে এরফান জামান নুরকে হেফাজতে নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ।

আটক এরফান নিজেকে ইউনাইটেড হসপিটালের চিকিৎসক পরিচয় দিলেও তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে আসেন ডাক্তার পরিচয় দেওয়া এরফান জামান নুর। তবে তার যোগদানের বিষয় সম্পর্কে অবগত নয় হাসপাতাল কর্তৃপক্ষ।

ওসি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আটক এরফান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার ভুয়া প্রজ্ঞাপন ইস্যু করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজ হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে আসেন। তিনি নিজেই সব কাগজপত্র ঘষামাজা করেছেন।

তিনি নিজেকে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে/। বিএসএমএমইউকর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

১০

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১১

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১২

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১৩

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৪

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৫

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৬

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৭

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৮

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৯

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

২০