বর্তমান ও সাবেক এমপির গ্রুপের সংঘর্ষে পুলেরঘাট বাজার রণক্ষেত্র
নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২২, ৯:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্তমান ও সাবেক এমপির গ্রুপের সংঘর্ষে পুলেরঘাট বাজার রণক্ষেত্র

এই খবরটি পড়া হয়েছে: 1 বার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রুপ ও সাবেক সংসদ সদস্য সোহরাব গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। প্রায় দুই ঘন্টার সংঘর্ষে পুলেরঘাট বাজার এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এসময় সাংবাদিক খায়রুল আলম ফয়সালসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্প‌তিবার বি‌কে‌লে পাকু‌ন্দিয়া উপ‌জেলার পু‌লেরঘাট বাজার এলাকায় এ সংঘর্ষের ঘ‌টনাটি ঘটে।

আহতরা হলেন, চ্যানেল ২৪ এর কিশোরগঞ্জ প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের মাসুম, পাকুন্দিয়া সদরের টিপু, রিপন, ষাটকাহন গ্রামের মুকুল, চন্ডিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, মাইজহাটি গ্রামের আরিফুল, পাকুন্দিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল আলম দেওয়ানসহ অনেকেই।

জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপল‌ক্ষে পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সাবেক এম‌পি এডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকরা পু‌লেরঘাট এলাকায় আলোচনা সভার আয়োজন ক‌রে। একই সময়ে সংসদ সদস্য নূর মোহাম্মদের গ্রুপটিও একই স্থানে কর্মসূচি ঘোষণা করে। এ অনুষ্ঠানে মিছিল নিয়ে সোহরাব গ্রুপের সমর্থকরা পুলেরঘাট এলাকায় পৌঁছলে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের লোকজন হামলা চালায়।

পরে দু’প‌ক্ষের লোকজন দেশিয় অস্ত্র নি‌য়ে মু‌খোম‌ু‌খি সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এ সময় এলাকা রণ‌ক্ষে‌ত্রে প‌রিণত হয়। আহত হয় উভয় প‌ক্ষের অন্তত ৩০ জন।

এক পর্যা‌য়ে দা‌য়িত্ব পালনরত সাংবা‌দিক‌দের ওপর চড়াও হয় এক‌টি পক্ষ। চ্যানেল টো‌য়ে‌ন্টি ফো‌রের সাংবাদিক খায়রুল আলম ফয়সাল‌কে ইট দি‌য়ে মাথা ফা‌টি‌য়ে দেয়। নিউজ২৪ এর কিশোরগঞ্জ প্রতিনিধি টিটু দাস, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কিশোরগঞ্জ প্রতিনিধি শাহজাহান সাজুও হামলার শিকার হন। প্রথম আলোর জেলা প্রতিনিধি তাফ‌সিলুল আজি‌জের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

সংঘর্ষের খবর পেয়ে পাকু‌ন্দিয়া, কটিয়াদী ও কি‌শোরগঞ্জ থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌নে আনার চেষ্টা করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করলেও সন্ধ্যার পর থেকে থেমে থেমে সংঘর্ষ চলছে।

পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে যোগ দিতে এসে আটক চিকিৎসক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, স্বপ্নপূরণের পথে মাহী

জিয়া উদ্যানের লেকপাড়ে প্রকাশ্য দেহ ব্যবসা

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটে ‘জালিয়াতির’ অভিযোগ রাশেদ খানের

‘সংসদকে কুক্ষিগত করার চেষ্টা করছে বিএনপি’ : নাহিদ ইসলাম

জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধনের পথে সরকার

গ্রাহকের টাকা আত্মসাৎ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার গ্রেপ্তার 

‘পাকিস্তান দিবস’ পালন, নিন্দা জানাল এনডিবি

পাম্পে ঢুকলেই লেখা ‘অকটেন নাই’

১০

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

১১

এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র…

১২

প্রসঙ্গ আড়ং; ব্যাগ বয়কট

১৩

আ.লীগের ঘুরে দাড়ানোর পথ দীর্ঘ হবে

১৪

মবের ছোবলে আক্রান্ত রাস্ট্র এবার মবমুক্ত হোক

১৫

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

১৬

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

১৭

‘সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল’

১৮

বাজেট সংকটে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ বন্ধ

১৯

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’

২০